|

Advertisement
×

ধর্ষণের অভিযোগে নেপালের সাবেক স্পিকার গ্রেফতার

সোমবার, ০৭ অক্টোবর ২০১৯   প্রিন্ট   ৫৩১ বার পঠিত

ধর্ষণের অভিযোগে নেপালের সাবেক স্পিকার গ্রেফতার

পার্লামেন্টের এক নারী কর্মীকে ধর্ষণের অভিযোগে নেপালের সাবেক স্পিকার কৃষ্ণ বাহাদুর মাহারাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

সোমবার এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গত মঙ্গলবারই স্পিকারের পদ থেকে পতদত্যাগ করেন মাহারা। এরপর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন রাজধানী কাঠমান্ডুর একটি আদালত।

ওই নারী কর্মীর অভিযোগ, গত ২৯ অক্টোবর মদ্যপ অবস্থায় এ কাজ করেন কৃষ্ণ বাহাদুর মাহারা।

‘আমি ভাবতেও পারিনি এমনটা হতে পারে। তিনি জোর করে এই কাজ করেছেন। এরপর আমি পুলিশ ডাকার কথা বললে তিনি চলে যান,’ বলেন ওই নারী কর্মী। তবে নিজের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন মাহারা।

এর আগে নিজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের ইস্যুতেই গত ১ অক্টোবর তিনি পদত্যাগ করেন।

নেপালে বিদ্রোহী মাওবাদী গোষ্ঠী ও দেশটির সরকারের মধ্যকার প্রায় এক দশক ধরে চলা গৃহযুদ্ধের অবসানে ২০০৬ সালে অনুষ্ঠিত হওয়া শান্তি আলোচনায় মাওবাদীদের প্রতিনিধি দলের প্রধান ছিলেন কৃষ্ণ বাহাদুর মাহারা।

পরবর্তীতে ২০১৭ সালের নির্বাচনে নেপালের বিদ্রোহী ও সংস্কারপন্থি কমিউনিস্ট দলগুলোর জোট জয়ী হয়ে সরকার গঠন করলে সাবেক মাওবাদী বিদ্রোহী মাহারা পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:৪৫ অপরাহ্ণ | সোমবার, ০৭ অক্টোবর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com