|

Advertisement
×

ফারইস্টের সিইও হেমায়েত উল্যাহর ধানমন্ডির ফ্ল্যাটে আগুন

শনিবার, ২৬ অক্টোবর ২০১৯   প্রিন্ট   ৬১৬ বার পঠিত

ফারইস্টের সিইও হেমায়েত উল্যাহর ধানমন্ডির ফ্ল্যাটে আগুন

রাজধানীর ধানমন্ডির ৬/এ ঈদগাহ মাঠের পাশে ১২তলা ভবনের তৃতীয় তলায় আজ সকালে আগুনের ঘটনা ঘটেছে। এই ফ্ল্যাটে বেসরকারি লাইফ বীমা প্রতিষ্ঠান ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. হেমায়েত উল্যাহ সপরিবারে থাকেন। এ ঘটনায় তার পরিবারের সদস্যরা সুস্থ আছেন, কেউ হতাহত হননি।

এদিকে আগুনের খবর পেয়ে অগ্নিনির্বাপকের ৩টি ইউনিট পাঠানো হয় এবং সকাল ১১টার দিকে আগুন পুরোপুরি নির্বাপিত হয়।

এই ভবনের চারতলায় বসবাসকারী বয়স্ক এক নারী আতঙ্কে এবং ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গেছেন এবং শিশুসহ আহত কয়েকজন হাসপাতালে আছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য,ফারইস্টের এই কর্মকর্তা বর্তমানে ছোট ছেলেসহ ঢাকার বাইরে অবস্থান করছেন এবং ফ্ল্যাটে থাকা বড় ছেলেসহ অন্যরা সুস্থ ও স্বাভাবিক আছেন।

ধানমন্ডি থানা সূত্রে জানা গেছে, আগুনের ঘটনায় ধোঁয়ার কারণে সায়মা নামের এক নারী মারা গেছেন। তিনি ওই ফ্ল্যাটের ঢাবির ইতিহাস বিভাগের শিক্ষক মেজবাহ কামালের গৃহকর্মী হিসেবে থাকতেন বলে জানা গেছে। এছাড়াও ধোঁয়ার কারণে আরও ৩ জন আহত হয়েছে। তাদের একজন শাহেদা নামে ১২ বছরের গৃহকর্মী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়ে চলে গেছেন।

Facebook Comments Box

Posted ০১:০২ অপরাহ্ণ | শনিবার, ২৬ অক্টোবর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com