|

Advertisement
×

নগদে জমা দেয়া যাবে বেঙ্গল ইসলামী লাইফের প্রিমিয়াম

মঙ্গলবার, ০৮ মার্চ ২০২২   প্রিন্ট   ৩০২ বার পঠিত

নগদে জমা দেয়া যাবে বেঙ্গল ইসলামী লাইফের প্রিমিয়াম

চতুর্থ প্রজন্মের জীবন বীমাকারী প্রতিষ্ঠান বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বীমা গ্রাহকগণ এখন থেকে ‘নগদ’ এর মাধ্যমে সহজেই তাদের প্রিমিয়াম জমা করতে পারবেন। বেঙ্গল ইসলামী লাইফ ও ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর মধ্যে রোববার (৬ মার্চ) এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।

বেঙ্গল ইসলামী লাইফের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বীমা কোম্পানিটির পক্ষে মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সামসুল ইসলাম, চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির ও জয়েন্ট এভিপি মো. মহিউদ্দিন এবং ‘নগদ’ এর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান, হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দিপু ও হেড অব ইন্স্যুরেন্স সেগমেন্ট মো. বায়েজীদ প্রমুখ।

বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও ‘নগদ’ এর মধ্যে এই চুক্তি স্বাক্ষর হওয়ায় এখন থেকে কোম্পানিটির বীমা গ্রাহকরা দ্রুত ‘নগদ’ ওয়ালেট বা ইউএসএসডি (*১৬৭#) ব্যবহার করে নিমিষেই প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন ।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ মার্চ ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com