নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ প্রিন্ট ৩১৬ বার পঠিত
নন-লাইফ বীমা ব্যবসায় এজেন্ট কমিশন ১৫ শতাংশের পরিবর্তে শূন্য শতাংশ নির্ধারণে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) যে প্রস্তাব দিয়েছে, তা নিয়ে আলোচনার জন্য সভা ডেকেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
এই প্রস্তাবের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিআইএ’র পক্ষ থেকে আইডিআরএ’র কাছে আবেদন পৌঁছানোর পর মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) বিকেল ৪টায় কর্তৃপক্ষের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আইডিআরএ’র চেয়ারম্যান ড. এম আসলাম আলম।
আরও পড়ুন :
বীমা আইনে সংশোধনী : অংশীজনের প্রস্তাবে ইতিবাচক আইডিআরএ
সাঈদ খোকনের বিরুদ্ধে তদন্তে বিএসইসি
সোমবার আইডিআরএর উপপরিচালক (নন-লাইফ) মো. সোলায়মান স্বাক্ষরিত এ সংক্রান্ত নোটিশে বিআইএ’র নির্বাহী কমিটির নন লাইফ থেকে নির্বাচিত সকল সদস্য ও দেশের সব নন লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
আইডিআরএ’র উপপরিচালক (নন-লাইফ) মো. সোলায়মান স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, ‘বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন কর্তৃক নন লাইফ বীমা ব্যবসা সংক্রান্ত সমস্যাগুলো উত্তরণের নিমিত্ত এজেন্ট কমিশন ১৫ শতাংশের পরিবর্তে শূন্য শতাংশ নির্ধারণকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইডিআরএ বরাবর আবেদন করা হয়েছে। এ বিষয়ে ২৫ নভেম্বর, বেলা ৪ টায় কর্তৃপক্ষের সভাকক্ষে একটি সভার আয়োজন করা হয়েছে।’
সংম্লিষ্ট সূত্র বলছে, কমিশন শূন্য শতাংশ করা হলে বাজারে প্রতিযোগিতা, ব্যবসা সংগ্রহ পদ্ধতি এবং বীমা এজেন্টদের ভূমিকা নিয়ে নতুন নীতিমালা তৈরির প্রয়োজন হতে পারে। বিষয়টি নিয়ে স্টেকহোল্ডারদের মতামত নিতে এই সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Posted ০৭:১৪ অপরাহ্ণ | সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
এ বিভাগের আরও খবর
আর্কাইভ ক্য
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ||||||
| ২ | ৩ | ৪ | ৫ | ৭ | ৮ | |
| ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ |
| ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
| ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ |
| ৩০ | ৩১ | |||||
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com