মঙ্গলবার ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

নন-লাইফ বীমা খাতে গ্রস প্রিমিয়াম বেড়েছে ৪৪৫ কোটি টাকা

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬   প্রিন্ট   ৩১ বার পঠিত

নন-লাইফ বীমা খাতে গ্রস প্রিমিয়াম বেড়েছে ৪৪৫ কোটি টাকা

২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত দেশের নন লাইফ বীমা খাতের ৪৬ কোম্পানির গ্রস প্রিমিয়াম আয় ৪৪৫ কোটি ৫৭ লাখ টাকা বেড়ে ৬ হাজার ৪৯২ কোটি ৬৪ লাখ টাকা দাঁড়িয়েছে। ২০২৪ কোম্পানিগুলোর গ্রস প্রিমিয়াম আয় ছিল ৬ হাজার ৪৭ কোটি টাকা।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে (আইডিআরএ) ৪৬ কোম্পানির পাঠানো অনিরীক্ষিত প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

নন লাইফ বীমা খাতের ৪৬ টি কোম্পানির মধ্যে ২০২৫ সালে গ্রস প্রিমিয়াম আয় বেড়েছে ৩১ কোম্পানির, কমেছে ১৫ টির। সে হিসেবে ২০২৫ সালে গ্রস প্রিমিয়ামের প্রবৃদ্ধি ৭.৩৭ শতাংশ।

 

১. সাধারণ বীমা কর্পোরেশন: আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম এর পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৬৭১ কোটি ৪৪ লাখ টাকা। যেখানে ২০২৪ সালে এর পরিমাণ ছিল ১ হাজার ৬৮৯ কোটি ৭৬ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে এই গ্রোস প্রিমিয়াম আয় হ্রাস পেয়েছে ১৮ কোটি ৩২ লাখ টাকা। যার প্রবৃদ্বি হ্রাস পেয়েছে ১.০৮ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ২৫.৭৪ শতাংশ ভূমিকা রেখেছে।

২. রিলায়েন্স ইন্সুরেন্স: ২০২৫ সালে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম এর পরিমাণ দাঁড়িয়েছে ৫৪১ কোটি ৩ লাখ টাকা। যেখানে ২০২৪ সালে এর পরিমাণ ছিল ৫১২ কোটি ২০ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে এই গ্রোস প্রিমিয়াম আয় বেড়েছে ২৮ কোটি ৮৩ লাখ টাকা। যার প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৫.৬৩ শতাংশ। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ৮.৩৩ শতাংশ অবদান রেখেছে।

৩. গ্রীন ডেল্টা ইন্সুরেন্স: গ্রীন ডেল্টা ইন্সুরেন্স এর ২০২৫ সালের গ্রোস প্রিমিয়ামের পরিমান দাড়িয়েছে ৫৩১ কোটি ৩ লাখ টাকা। যেখানে গত বছর এর পরিমান ছিল ৪১০ কোটি ৭৬ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে এই প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম বৃদ্বি পেয়েছে ১২০ কোটি ২৭ লাখ টাকা। ২০২৫ সালে এর প্রবৃদ্বি হয়েছে ২৯.২৮ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ৮.১৮ শতাংশ অবদান রেখেছে।

৪. পাওনিয়ার ইন্সুরেন্স: পাওনিয়ার ইন্সুরেন্স ২০২৫ সালে গ্রোস প্রিমিয়াম আয় করেছে ৩৮৭ কোটি ৬২ লাখ টাকা। যেখানে গত বছর তাদের এই আয়ের পরিমান ছিল ৩২২ কোটি ১৪ লাখ টাকা। ২০২৪ সাল থেকে ২০২৫ সালে গ্রোস প্রিমিয়াম আয়ের পরিমান বৃদি¦ পেয়েছে ৬৫ কোটি ৪৮ লাখ টাকা। যার প্রবৃদ্বি দাড়িয়েছে ২০.৩৩ শতাংশ। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয় জাতীয় মোট গ্রোস প্রিমিয়ামের ৫.৯৭ শতাংশ অর্জিত হয়েছে।

৫. প্রগতি ইন্সুরেন্স: প্রতিষ্ঠানটির ২০২৫ সালে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয়ের পরিমান দাড়িয়েছে ২৯০ কোটি ৯১ লাখ টাকা। যেখানে গত বছর তাদের এই আয়ের পরিমান ছিল ২৫০ কোটি ৩৭ লাখ টাকা। গত বছর থেকে আলেচ্য বছরে এই গ্রোস প্রিমিয়াম আয়ের পরিমান বৃদ্বি পেয়েছে ৪০ কোটি ৫৪ লাখ টাকা। যার ফলে আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির প্রবৃদ্বি হয়েছে ১৬.১৯ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ৪.৪৮ শতাংশ ভূমিকা রেখেছে।

৬. সেনাকল্যান ইন্সুরেন্স: আলেচ্য বছরে অর্থাত ২০২৫ সালে সেনাকল্যান ইন্সুরেন্স এর মোট গ্রোস প্রিমিয়াম আয় দাড়িয়েছে ১৫২ কোটি ৭২ লাখ টাকা। যেখানে গত বছর ২০২৪ সালে এর পরিমান ছিল ১০১কোটি ৮৯ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে এর পরিমান বৃদ্বি পেয়েছে ৫০ কোটি ৮৩ লাখ টাকা। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয়ের প্রবৃদ্বি হয়েছে ৪৯.৮৯ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ২.৩৫ শতাংশ অবদান রেখেছে।

৭. বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স: প্রতিষ্ঠানটির ২০২৫ সালে গ্রোস প্রিমিয়াম আয় দাড়িয়েছে ১১৮ কোটি ২৮ লাখ টাকা। যেখানে ২০২৪ সালে এর পরিমান ছিল ১১২ কোটি ৭ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে এর পরিমান বৃদ্বি পেয়েছে ৬ কোটি ২১ লাখ টাকা। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয়ের প্রবৃদ্বি হয়েছে ৫.৫৪ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ১.৮২ শতাংশ অবদান রেখেছে।

৮. প্রাইম ইন্সুরেন্স: প্রাইম ইন্সুরেন্স এর ২০২৫ সালে গ্রোস প্রিমিয়াম আয়ের পরিমান দাড়িয়েছে ১১৬ কোটি ৩৮ লাখ টাকা, যেখানে গত বছর এই আয়ের পরিমান ছিল ১৫৩ কোটি ৬৮ লাখ টাকা। ২০২৪ থেকে ২০২৫ সালে এই গ্রোস প্রিমিয়াম আয়ের পরিমান হ্রাস পেয়েছে ৩৭ কোটি ৩০ লাখ টাকা। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির আয়ের প্রবৃদ্বি হ্রাস পেয়েছে ২৪.২৭ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ১.৭৯ শতাংশ অবদান রেখেছে।

৯. ইউনিয়ন ইন্সুরেন্স: আলেচ্য ২০২৫ সালে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয় দাড়িয়েছে ১১৪ কোটি ২৩ লাখ টাকা। যেখানে ২০২৪ সালে এর পরিমান ছিল ৮৬ কোটি লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে গ্রোস প্রিমিয়াম এর পরিমান বৃদ্বি পেয়েছে ২৮ কোটি ২২ লাখ টাকা। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয়ের প্রবৃদ্বি হয়েছে ৩২.৮১ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ১.৭৬ শতাংশ অবদান রেখেছে।

১০ . রূপালী ইন্সুরেন্স: রূপালী ইন্সুরেন্স এর ২০২৫ সালের গ্রোস প্রিমিয়ামের পরিমান দাড়িয়েছে ১০৯ কোটি ১৩ লাখ টাকা। যেখানে গত বছর এর পরিমান ছিল ৮৯ কোটি ৪ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে এই প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম বেড়েছে ২০ কোটি ৯ লাখ টাকা। ২০২৫ সালে এর প্রবৃদ্বি হয়েছে ২২.৫৬ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ১.৭০শতাংশ অবদান রেখেছে।

১১ . মেঘনা ইন্সুরেন্স: প্রতিষ্ঠানটির ২০২৫ সালে গ্রোস প্রিমিয়াম আয় দাড়িয়েছে ২৪৬ কোটি ৮১ লাখ টাকা। যেখানে ২০২৪ সালে এর পরিমান ছিল ২৪৪ কোটি ৪ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে এর পরিমান বৃদি¦ পেয়েছে ২ কোটি ৭৭ লাখ টাকা। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয়ের প্রবৃদ্বি হয়েছে ১.১৪ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ১.৬৮ শতাংশ অবদান রেখেছে।

১২. প্রভাতি ইন্সুরেন্স: আলেচ্য ২০২৫ সালে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয় দাড়িয়েছে ১০৩ কোটি ৭৭ লাখ টাকা। যেখানে ২০২৪ সালে এর পরিমান ছিল ১১৪ কোটি ১ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে গ্রোস প্রিমিয়াম এর পরিমান হ্রাস পেয়েছে ১০ কোটি ২৪ লাখ টাকা। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয়ের প্রবৃদ্বি হ্রাস পেয়েছে ৮.৯৮ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ১.৬০ শতাংশ অবদান রেখেছে।

১৩. ইস্টল্যান্ড ইন্সুরেন্স: প্রতিষ্ঠানটির আলোচ্য বছরে গ্রোস প্রিমিয়াম এর পরিমান দাড়িয়েছে ৯৬ কোটি ৮৭ লাখ টাকা। যেখানে ২০২৪ সালে এর পরিমান ছিল ৯৪ কোটি ৭ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে এই গ্রোস প্রিমিয়াম আয় বৃদ্বি পেয়েছে ২ কোটি ৮০ লাখ টাকা। যার প্রবৃদ্বি বেড়ে দাড়িয়েছে ২.৯৮ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ১.৪৯শতাংশ অবদান রেখেছে।

১৪. সিটি জেনারেল ইন্সুরেন্স: ২০২৫ সালে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয় দাড়িয়েছে ৯৩ কোটি ৮৭ লাখ টাকা। যেখানে ২০২৪ সালে এর পরিমান ছিল ৯১ কোটি ৬৮ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে গ্রোস প্রিমিয়াম এর পরিমান বৃদ্বি পেয়েছে ২ কোটি ১৯ লাখ টাকা। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয়ের প্রবৃদ্বি হয়েছে ২.৩৯ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ১.৪৫ শতাংশ অবদান রেখেছে।

১৫. এিৃস্টাল ইন্সুরেন্স: এিৃস্টাল ইন্সুরেন্স এর ২০২৫ সালের গ্রোস প্রিমিয়ামের পরিমান দাড়িয়েছে ৯২ কোটি ৩২ লাখ টাকা। যেখানে গত বছর এর পরিমান ছিল ৮১ কোটি ৩০ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে এই প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম বৃদ্বি পেয়েছে ১১ কোটি ২ লাখ টাকা। ২০২৫ সালে এর প্রবৃদ্বি হয়েছে ১৩.৫৫ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ১.৪২ শতাংশ অবদান রেখেছে।

১৬. বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স: ২০২৫ সালে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয় দাড়িয়েছে ৯১ কোটি ৫১ লাখ টাকা। যেখানে ২০২৪ সালে এর পরিমান ছিল ৮৫ কোটি ৪৯ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে গ্রোস প্রিমিয়াম এর পরিমান বৃদ্বি পেয়েছে ৬ কোটি ২ লাখ টাকা। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয়ের প্রবৃদ্বি হয়েছে ৭.০৪ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ১.৪১ শতাংশ অবদান রেখেছে।

১৭. গ্লোবাল ইন্সুরেন্স: প্রতিষ্ঠানটির আলোচ্য বছরে গ্রোস প্রিমিয়াম এর পরিমান দাড়িয়েছে ৯১ কোটি ১৪ লাখ টাকা। যেখানে ২০২৪ সালে এর পরিমান ছিল ৮৫ কোটি ৫৩ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে এই গ্রোস প্রিমিয়াম আয় বৃদ্বি পেয়েছে ৫ কোটি ৬১ লাখ টাকা। যার প্রবৃদ্বি বেড়ে দাড়িয়েছে ৬.৫৬ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ১.৪০ শতাংশ অবদান রেখেছে।

১৮.রিপাবলিক ইন্সুরেন্স: রিপাবলিক ইন্সুরেন্স ২০২৫ সালে গ্রোস প্রিমিয়াম আয় করেছে ৮৭ কোটি ৬২ লাখ টাকা। যেখানে গত বছর তাদের এই আয়ের পরিমান ছিল ৮৮ কোটি ৭৬ লাখ টাকা। প্রতিষ্ঠানটির ২০২৪ সাল থেকে ২০২৫ সালে গ্রোস প্রিমিয়াম আয়ের পরিমান হ্রাস পেয়েছে ১ কোটি ১৪ লাখ টাকা। যার প্রবৃদ্বি হ্রাস পেয়েছে ১.২৮ শতাংশ। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয় জাতীয় মোট গ্রোস প্রিমিয়ামের ১.৩৫ শতাংশ অর্জিত হয়েছে।

১৯. ইসলামী কর্মাশিয়াল ইন্সুরেন্স: ২০২৫ সালে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয় দাড়িয়েছে ৮৪ কোটি ৮০ লাখ টাকা। যেখানে ২০২৪ সালে এর পরিমান ছিল ৬৩ কোটি ১৩ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে গ্রোস প্রিমিয়াম এর পরিমান বৃদ্বি পেয়েছে ২১ কোটি ৬৭ লাখ টাকা। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয়ের প্রবৃদ্বি বৃদ্বি পেয়েছে ৩৪.৩৩ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ১.৩১ শতাংশ অবদান রেখেছে।

২০. পিপলস লাইফ ইন্সুরেন্স: ২০২৫ সালে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয় দাড়িয়েছে ৮৪ কোটি ৪৪ লাখ টাকা। যেখানে ২০২৪ সালে এর পরিমান ছিল ৭৮ কোটি ৮২ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে গ্রোস প্রিমিয়াম এর পরিমান বৃদ্বি পেয়েছে ৫ কোটি ৬২ লাখ টাকা। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয়ের প্রবৃদ্বি হয়েছে ৭.১৩ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ১.৩০ শতাংশ অবদান রেখেছে।

২১. তাকাফুল ইন্সুরেন্স: প্রতিষ্ঠানটির আলোচ্য বছরে গ্রোস প্রিমিয়াম এর পরিমান দাড়িয়েছে ৮৩ কোটি ১৯ লাখ টাকা। যেখানে ২০২৪ সালে এর পরিমান ছিল ৭০ কোটি টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে এই গ্রোস প্রিমিয়াম আয় বৃদ্বি পেয়েছে ১৩ কোটি ১৯ লাখ টাকা। যার প্রবৃদ্বি বেড়ে দাড়িয়েছে ১৮.৮৪ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ১.২৮ শতাংশ অবদান রেখেছে।

২২. এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স: ২০২৫ সালে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স এর গ্রোস প্রিমিয়ামের পরিমান দাড়িয়েছে ৮২ কোটি ৭ লাখ টাকা। যেখানে গত বছর এর পরিমান ছিল ৫৭ কোটি ৭১ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে এই প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম বৃদ্বি পেয়েছে ২৪ কোটি ৩৬ লাখ টাকা। ২০২৫ সালে এর প্রবৃদ্বি হয়েছে ৪২.২১ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ১.২৬ শতাংশ অবদান রেখেছে।

২৩. সাওথ এশিয়া ইন্সুরেন্স: ২০২৫ সালে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয় দাড়িয়েছে ৮০ কোটি ৯৯ লাখ টাকা। যেখানে ২০২৪ সালে এর পরিমান ছিল ৭০ কোটি ৭৬ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে গ্রোস প্রিমিয়াম আয়ের পরিমান বৃদ্বি পেয়েছে ১০ কোটি ২৩ লাখ টাকা। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয়ের প্রবৃদ্বি হয়েছে ১৪.৪৬ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ১.২৫ শতাংশ অবদান রেখেছে।

২৪. ফনিক্্র ইন্সুরেন্স: প্রতিষ্ঠানটির আলোচ্য বছরে গ্রোস প্রিমিয়াম এর পরিমান দাড়িয়েছে ৭৯ কোটি ৩১ লাখ টাকা। যেখানে ২০২৪ সালে এর পরিমান ছিল ৭৫ কোটি ৫ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে এই গ্রোস প্রিমিয়াম আয় বৃদ্বি পেয়েছে ৪ কোটি ২৬ লাখ টাকা। যার প্রবৃদ্বি হয়েছে ৫.৬৮ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ১.২২ শতাংশ অবদান রেখেছে।

২৫. কর্নফুলি ইন্সুরেন্স: কর্নফুলি ইন্সুরেন্স ২০২৫ সালে গ্রোস প্রিমিয়াম আয় করেছে ৭১ কোটি ৮৩ লাখ টাকা। যেখানে গত বছর তাদের এই আয়ের পরিমান ছিল ৬৬ কোটি ৬৪ লাখ টাকা। প্রতিষ্ঠানটির ২০২৪ সাল থেকে ২০২৫ সালে গ্রোস প্রিমিয়াম আয়ের পরিমান বৃদি¦ পেয়েছে ৫ কোটি ১৯ লাখ টাকা। যার প্রবৃদ্বি হয়েছে ৭.৭৯ শতাংশ। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয় জাতীয় মোট গ্রোস প্রিমিয়ামের ১.১১ শতাংশ অর্জিত হয়েছে।

২৬. ফেডারেল ইন্সুরেন্স: আলোচ্য ২০২৫ সালে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয় দাড়িয়েছে ৭১ কোটি ১৩ লাখ টাকা। যেখানে ২০২৪ সালে এর পরিমান ছিল ৬৪ কোটি ৬২ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে গ্রোস প্রিমিয়াম আয়ের পরিমান বৃদি¦ পেয়েছে ৬ কোটি ৫১ লাখ টাকা। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয়ের প্রবৃদ্বি হয়েছে ১০.০৭ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ১.১০ শতাংশ অবদান রেখেছে।

২৭. নিটল ইন্সুরেন্স: প্রতিষ্ঠানটির আলোচ্য বছরে গ্রোস প্রিমিয়াম এর পরিমান দাড়িয়েছে ৭০ কোটি ৫২ লাখ টাকা। যেখানে ২০২৪ সালে এর পরিমান ছিল ৬৩ কোটি ২৩ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে এই গ্রোস প্রিমিয়াম আয় বৃদি¦ পেয়েছে ৭ কোটি ২৯ লাখ টাকা। যার প্রবৃদ্বি বেড়েছে ১১.৫৩ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ১.০৯ শতাংশ অবদান রেখেছে।

২৮. এশিযা ইন্সুরেন্স: ২০২৫ সালে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয় দাড়িয়েছে ৭০ কোটি ২৪ লাখ টাকা। যেখানে ২০২৪ সালে এর পরিমান ছিল ৮১ কোটি ৩৩ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে গ্রোস প্রিমিয়াম আয়ের পরিমান হ্রাস পেয়েছে ১১ কোটি ৯ লাখ টাকা। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয়ের প্রবৃদ্বি হ্রাস পেয়েছে ১৩.৬৪ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ১.০৮ শতাংশ অবদান রেখেছে।

২৯. সোনার বাংলা ইন্সুরেন্স: আলোচ্য ২০২৫ সালে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয় দাড়িয়েছে ৬৯ কোটি ৫০ লাখ টাকা। যেখানে ২০২৪ সালে এর পরিমান ছিল ৬৪ কোটি ৫৫ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে গ্রোস প্রিমিয়াম আয়ের পরিমান বেড়েছে ৪ কোটি ৯৫ লাখ টাকা। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয়ের প্রবৃদ্বি বেড়েছে ৭.৬৭ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ১.০৭ শতাংশ অবদান রেখেছে।

৩০. ইসলামী ইন্সুরেন্স: ইসলামী ইন্সুরেন্স ২০২৫ সালে গ্রোস প্রিমিয়াম আয় করেছে ৬৯ কোটি ৪৫ লাখ টাকা। যেখানে গত বছর তাদের এই আয়ের পরিমান ছিল ৬৭ কোটি ৫২ লাখ টাকা। প্রতিষ্ঠানটির ২০২৪ সাল থেকে ২০২৫ সালে গ্রোস প্রিমিয়াম আয়ের পরিমান বৃদি¦ পেয়েছে ১ কোটি ৯৩ লাখ টাকা। যার প্রবৃদ্বি দাড়িয়েছে ২.৮৬ শতাংশ। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয় জাতীয় মোট গ্রোস প্রিমিয়ামের ১.০৭ শতাংশ অর্জিত হয়েছে।

৩১. নর্দান ইসলামী ইন্সুরেন্স: ২০২৫ সালে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয় দাড়িয়েছে ৬৮ কোটি ৯৮ লাখ টাকা। যেখানে ২০২৪ সালে এর পরিমান ছিল ৯০ কোটি ২৫ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে গ্রোস প্রিমিয়াম আয়ের পরিমান হ্রাস পেয়েছে ২১ কোটি ২৭ লাখ টাকা। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয়ের প্রবৃদ্বি কমেছে ২৩.৫৭ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ১.০৬ শতাংশ অবদান রেখেছে।

৩২. ঢাকা ইন্সুরেন্স: আলোচ্য ২০২৫ সালে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয় দাড়িয়েছে ৬৬ কোটি ২৮ লাখ টাকা। যেখানে ২০২৪ সালে এর পরিমান ছিল ৩৮ কোটি ৬৭ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে গ্রোস প্রিমিয়াম আয়ের পরিমান বৃদি¦ পেয়েছে ২৭ কোটি ৬১ লাখ টাকা। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয়ের প্রবৃদ্বি হয়েছে ৭১.৪০ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ১.০৩ শতাংশ অবদান রেখেছে।

৩৩. সের্ন্টাল ইন্সুরেন্স: আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম এর পরিমান দাড়িয়েছে ৬০ কোটি ৫ লাখ টাকা। যেখানে ২০২৪ সালে এর পরিমান ছিল ৫৮ কোটি ৭ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে এই গ্রোস প্রিমিয়াম আয় বেড়েছে ১ কোটি ৯৮ লাখ টাকা। যার প্রবৃদ্বি বেড়েছে ৩.৪১ শতাংশ। ২০২৫ সালে মোট গ্রোস প্রিমিয়াম আয়ে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে .৯২ শতাংশ ভূমিকা রেখেছে।

৩৪. এক্্রপ্রেস ইন্সুরেন্স: এক্্রপ্রেস ইন্সুরেন্স ২০২৫ সালে গ্রোস প্রিমিয়াম আয় করেছে ৫৯ কোটি ৫১ লাখ টাকা। যেখানে গত বছর তাদের এই আয়ের পরিমান ছিল ৫৮ কোটি ৬২ লাখ টাকা। প্রতিষ্ঠানটির ২০২৪ সাল থেকে ২০২৫ সালে গ্রোস প্রিমিয়াম আয়ের পরিমান বৃদি¦ পেয়েছে ৮৯ লাখ টাকা। যার প্রবৃদ্বি দাড়িয়েছে ১.৫২ শতাংশ। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয় জাতীয় মোট গ্রোস প্রিমিয়ামের .৯২ শতাংশ অর্জিত হয়েছে।

৩৫. কন্টিনেন্টাল ইন্সুরেন্স: ২০২৫ সালে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয় দাড়িয়েছে ৫৮ কোটি ৯২ লাখ টাকা। যেখানে ২০২৪ সালে এর পরিমান ছিল ৭২ কোটি ৪১ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে গ্রোস প্রিমিয়াম আয়ের পরিমান হ্রাস পেয়েছে ১৩ কোটি ৪৯ লাখ টাকা। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয়ের প্রবৃদ্বি হ্রাস পেয়েছে ১৮.৬৩ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে .৯১ শতাংশ অবদান রেখেছে।

৩৬. জনতা ইন্সুরেন্স: আলোচ্য ২০২৫ সালে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয় দাড়িয়েছে ৫৮ কোটি ৮০ লাখ টাকা। যেখানে ২০২৪ সালে এর পরিমান ছিল ৬০ কোটি ৫৩ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে গ্রোস প্রিমিয়াম আয়ের পরিমান কমেছে ১ কোটি ৭৩ লাখ টাকা। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয়ের প্রবৃদ্বি হ্রাস পেয়েছে ২.৮৬ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে .৯১ শতাংশ অবদান রেখেছে।

৩৭. ইউনাইটেড ইন্সুরেন্স: ইউনাইটেড ইন্সুরেন্স ২০২৫ সালে গ্রোস প্রিমিয়াম আয় করেছে ৫৫ কোটি ৩২ লাখ টাকা। যেখানে গত বছর তাদের এই আয়ের পরিমান ছিল ৫৯ কোটি ৬৭ লাখ টাকা। প্রতিষ্ঠানটির ২০২৪ সাল থেকে ২০২৫ সালে গ্রোস প্রিমিয়াম আয়ের পরিমান হ্রাস পেয়েছে ৪ কোটি ৩৫ লাখ টাকা। যার প্রবৃদ্বি হ্রাস পেয়েছে ৭.২৯ শতাংশ। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয় জাতীয় মোট গ্রোস প্রিমিয়ামের .৮৫ শতাংশ অর্জিত হয়েছে।

৩৮. প্যারামাউন্ট ইন্সুরেন্স: ২০২৫ সালে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয় দাড়িয়েছে ৫৪ কোটি ৮৬ লাখ টাকা। যেখানে ২০২৪ সালে এর পরিমান ছিল ৫৪ কোটি ২৬ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে গ্রোস প্রিমিয়াম আয়ের পরিমান বৃদ্বি পেয়েছে ৬০ লাখ টাকা। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয়ের প্রবৃদ্বি হয়েছে ২৩.৫৭ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে .৮৫ শতাংশ অবদান রেখেছে।

৩৯. স্টার্ন্ডাড ইন্সুরেন্স: আলোচ্য ২০২৫ সালে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয় দাড়িয়েছে ৪৮ কোটি ৪ লাখ টাকা। যেখানে ২০২৪ সালে এর পরিমান ছিল ৪৮ কোটি ৬৬ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে গ্রোস প্রিমিয়াম আয়ের পরিমান হ্রাস পেয়েছে ৬২ লাখ টাকা। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয়ের প্রবৃদ্বি হ্রাস পেয়েছে ১.২৭ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে .৭৪ শতাংশ অবদান রেখেছে।

৪০. ইর্স্টান ইন্সুরেন্স: আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম এর পরিমান দাড়িয়েছে ৪৫ কোটি ৬৮ লাখ টাকা। যেখানে ২০২৪ সালে এর পরিমান ছিল ৩৬ কোটি ৬৫ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে এই গ্রোস প্রিমিয়াম আয় বেড়েছে ৯ কোটি ৩ লাখ টাকা। যার প্রবৃদ্বি বেড়েছে ২৪.৬৪ শতাংশ। ২০২৫ সালে মোট গ্রোস প্রিমিয়াম আয়ে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে .৭০ শতাংশ ভূমিকা রেখেছে।

৪১. সিকদার ইন্সুরেন্স: সিকদার ইন্সুরেন্স ২০২৫ সালে গ্রোস প্রিমিয়াম আয় করেছে ৪৩ কোটি ৭১ লাখ টাকা। যেখানে গত বছর তাদের এই আয়ের পরিমান ছিল ৪০ কোটি ২৯ লাখ টাকা। প্রতিষ্ঠানটির ২০২৪ সাল থেকে ২০২৫ সালে গ্রোস প্রিমিয়াম আয়ের পরিমান বৃদি¦ পেয়েছে ৩ কোটি ৪২ লাখ টাকা। যার প্রবৃদ্বি দাড়িয়েছে ৮.৪৯ শতাংশ। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয় জাতীয় মোট গ্রোস প্রিমিয়ামের .৬৭ শতাংশ অর্জিত হয়েছে।

৪২. মার্কেন্টাইল ইন্সুরেন্স: আলোচ্য ২০২৫ সালে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয় দাড়িয়েছে ৪১ কোটি ৬৮ লাখ টাকা। যেখানে ২০২৪ সালে এর পরিমান ছিল ৪৭ কোটি ২৩ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে গ্রোস প্রিমিয়াম আয়ের পরিমান কমেছে ৫ কোটি ৫৫ লাখ টাকা। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয়ের প্রবৃদ্বি হ্রাস পেয়েছে ১১.৭৫ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে .৬৪ শতাংশ অবদান রেখেছে।

৪৩. অগ্রনী ইন্সুরেন্স: অগ্রনী ইন্সুরেন্স ২০২৫ সালে গ্রোস প্রিমিয়াম আয় করেছে ৩৮ কোটি ৭৭ লাখ টাকা। যেখানে গত বছর তাদের এই আয়ের পরিমান ছিল ৪০ কোটি ৩৮ লাখ টাকা। প্রতিষ্ঠানটির ২০২৪ সাল থেকে ২০২৫ সালে গ্রোস প্রিমিয়াম আয়ের পরিমান হ্রাস পেয়েছে ১ কোটি ৬১ লাখ টাকা। যার প্রবৃদ্বি হ্রাস পেয়েছে ৩.৯৯ শতাংশ। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয় জাতীয় মোট গ্রোস প্রিমিয়ামের .৬০ শতাংশ অর্জিত হয়েছে।

৪৪. দেশ জেনারেল ইন্সুরেন্স: ২০২৫ সালে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয় দাড়িয়েছে ৩৩ কোটি ২৫ লাখ টাকা। যেখানে ২০২৪ সালে এর পরিমান ছিল ৩৪ কোটি ২২ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে গ্রোস প্রিমিয়াম আয়ের পরিমান হ্রাস পেয়েছে ৯৭ লাখ টাকা। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয়ের প্রবৃদ্বি হ্রাস পেয়েছে ২.৮৩ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে .৫১ শতাংশ অবদান রেখেছে।

৪৫. পূরবী জেনারেল ইন্সুরেন্স: আলোচ্য ২০২৫ সালে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয় দাড়িয়েছে ২৪ কোটি ৬৩ লাখ টাকা। যেখানে ২০২৪ সালে এর পরিমান ছিল ২৫ কোটি ৮১ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে গ্রোস প্রিমিয়াম আয়ের পরিমান হ্রাস পেয়েছে ১ কোটি ১৮ লাখ টাকা। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয়ের প্রবৃদ্বি হ্রাস পেয়েছে ৪.৫৭ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে .৩৮ শতাংশ অবদান রেখেছে।

৪৬. বাংলাদেশ কো-অপারেটিভ ইন্সরেন্স: আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম এর পরিমান দাড়িয়েছে ১৬ কোটি ১৯ লাখ টাকা। যেখানে ২০২৪ সালে এর পরিমান ছিল ২১ কোটি ৯১ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে গ্রোস প্রিমিয়াম আয়ের পরিমান হ্রাস পেয়েছে ৫ কোটি ৭২ লাখ টাকা। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয়ের প্রবৃদ্বি হ্রাস পেয়েছে ২৬.৭২ শতাংশ। প্রতিষ্ঠানটি ২০২৫ সালে জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে .২৫ শতাংশ অবদান রেখেছে।

 

 

 

Facebook Comments Box
×

Posted ০৯:০৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com