|

Advertisement
×
সেনা ইন্স্যুরেন্স

নয় মাসে মুনাফা বেড়েছে ৪১.২৫ শতাংশ

মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫   প্রিন্ট   ২৬৮ বার পঠিত

নয় মাসে মুনাফা বেড়েছে ৪১.২৫ শতাংশ

‎পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি সেনা ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) ও নয় মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য নয় মাসের প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৪১.২৫ শতাংশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

‎এর আগে সোমবার (২০ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

তথ্য মতে, কোম্পানিটির চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৮১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৯৭ টাকা। সে হিসাবে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.১৬ টাকা বা ১৬.৪৯ শতাংশ।

এদিকে, চলতি হিসাব বছরের নয় মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪.২৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৩.০৩ টাকা। সে হিসাবে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ১.২৫ টাকা বা ৪১.২৫ শতাংশ।
‎
‎২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭.৭৬ টাকায়।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com