|

Advertisement
×

নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা

সোমবার, ৩১ মে ২০২১   প্রিন্ট   ৪৩৩ বার পঠিত

নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা

সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি নর্দার্ণ ইসলামি ইন্স্যুরেন্স লিমিটেড। ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানো গেছে।

জানা গেছে, এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৪ পয়সা। আগের বছর একই সময়ে ছিলো ১ টাকা ৭২ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২০ টাকা ২৪ পয়সা।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৭ আগস্ট বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ জুন।

 

Facebook Comments Box

Posted ০৭:১৫ অপরাহ্ণ | সোমবার, ৩১ মে ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com