Ad
x

নানা আয়োজনে খুলনায় চতুর্থ বীমা মেলা সম্পন্ন

রবিবার, ২৬ জানুয়ারি ২০২০   প্রিন্ট   ৬৩৬ বার পঠিত

নানা আয়োজনে খুলনায় চতুর্থ বীমা মেলা সম্পন্ন

নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো খুলনা বীমা মেলা ২০১৯। শোভাযাত্রা, সেমিনার, বীমাদাবি নিষ্পত্তি, নতুন পলিসি ইস্যু ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সার্কিট হাউজ মাঠে চতুর্থ এ বীমা মেলা আয়োজন করা হয় ২৪ ও ২৫ জানুয়ারি।

দু’দিনব্যাপী এ বীমা মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। এতে সভাপতিত্ব করেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী।

সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব মো. হুমায়ুন কবির, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বিআইএফের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী, আইডিআরএ’র সদস্য গকুল চাঁদ দাস, বোরহান উদ্দিন আহমেদ ও ড. এম মোশাররফ হোসেন প্রমুখ।

ক্রেস্ট প্রদান ও প্রধান অতিথির বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় এ আয়োজন।

এর আগে সকাল ১০টায় মেলার দ্বিতীয় দিনের উদ্বোধন করা হয়। নিয়ন্ত্রক সংস্থার সদস্য ও সেমিনার উপ-কমিটির আহবায়ক ড. এম মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শহিদুর রহমান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির ও খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক (উপসসচিব) আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক।

দ্বিতীয় দিনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে আপ্যায়ন বিরতির পর বেলা ১১ টায় শুরু হয় “এসডিজি অর্জনে বীমা শিল্পের ভূমিকা” শীর্ষক সেমিনার। এতে নন-লাইফ বীমার ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বীমা ব্যক্তিত্ব ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন।

আলোচক ছিলেন আইডিআরএ’র নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহমদ ও খুলনা বিএল কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মিলি আম্বিয়া। এতে সঞ্চালনার দায়িত্ব পালন করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অরিজিত চৌধুরী।

বেলা ১২টার পর লাইফ বীমার ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বীমা ব্যক্তিত্ব দাস দেব প্রসাদ। এতে আলোচক ছিলেন আইডিআরএ’র নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) ড. শেখ মহ. রেজাউল ইসলাম ও কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আশরাফ হোসেন। এতে মডারেটর ছিলেন আইডিআরএ’র সদস্য গকুল চাঁদ দাস।

Facebook Comments Box

Posted ১০:৫৯ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ জানুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com