Ad
x

নামী ব্রান্ডের দামি গাড়ি কিনলেন অপু বিশ্বাস

বুধবার, ০৫ আগস্ট ২০২০   প্রিন্ট   ৮৩৬ বার পঠিত

নামী ব্রান্ডের দামি গাড়ি কিনলেন অপু বিশ্বাস

করোনার মন্দ প্রভাব পড়েছে ঢালিউডে। নেই সিনেমা। নেই শুটিং। টানা দুই ঈদে কোনো সিনেমাই মুক্তি পায়নি। এসব ছাপিয়ে নানা ঘটনা ও আয়োজনে খবরের শিরোনামে থাকছে ঢালিউড। এই যেমন বেশ কিছুদিন ধরেই নামি ব্রান্ডের গাড়ি কেনার জন্য আলোচনায় রয়েছেন দুই নায়িকা।

তারা হলেন অপু বিশ্বাস ও পরীমনি। দুজনেই বিলাসবহুল দুটি গাড়ি কিনে ভক্তদের চমক দিয়েছেন। তাদের মধ্যে অপু ৩০ জুলাই কিনেছেন লাল রঙের অডি থ্রি সেলুন। এ গাড়ির বর্তমান বাজার মূল্য ঘেঁটে জানা গেল অডি থ্রি সেলুন গাড়িটি নিবন্ধন ফিসহ ক্রয় করতে অপুকে গুনতে হয়েছে ৪৫ লাখ ৮০ হাজার টাকা!

অন্যদিকে পরীমনি রয়েল ব্লু রঙের মাসেরাতি ব্রান্ডের গাড়িটি কিনেছেন জুন মাসে। তার গাড়ির বর্তমান বাজারমূল্য সাড়ে তিন কোটি টাকা। ইতালিয়ান অভিজাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফিয়াট অটোমোবাইলসের জনপ্রিয় ব্র্যান্ড এটি।

করোনাকালীন দুঃসময়ে অনেকে দুই নায়িকার গাড়ি কেনাকে বাঁকা চোখে দেখলেও ভক্ত-অনুরাগীদের অভিনন্দনেও ভাসছেন তারা।

Facebook Comments Box

Posted ০৩:৩৪ অপরাহ্ণ | বুধবার, ০৫ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com