|

Advertisement
×

না ফেরার দেশে শাশ্বত সৌম্য

বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫   প্রিন্ট   ৫৩০ বার পঠিত

না ফেরার দেশে শাশ্বত সৌম্য

বাংলাদেশের ইনসিওরেন্স অঙ্গনের সম্মানিত ও অভিজ্ঞ ব্যক্তিত্ব সুশান্ত কুমার প্রামাণিকের বড় ছেলে শাশ্বত সৌম্য  মর্মান্তিকভাবে মৃত্যু বরন করেছেন।

শাশ্বত সৌম্য একজন তরুণ মেধাবী গবেষক, যিনি বিশ্বখ্যাত MIT-তে “AI Ethics” বিষয়ে পিএইচডি করছিলেন।

শাশ্বত সৌম্য বুয়েটের সিএসই-১৫ ব্যাচের ছাত্র, ২০২১ সালে স্নাতক শেষ করে ব্র্যাক ইউনিভার্সিটিতে এবং পরে বুয়েটে লেকচারার হিসেবে যোগ দেন। তাঁর মেধা, নিষ্ঠা ও উচ্চাশা তাকে পৌঁছে দেয় বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান—MIT-তে। সেখানে ২০২৪ সালে শুরু করেন পিএইচডি গবেষণা, বিষয়: “AI Ethics”—অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিকতা, বিশেষত প্রযুক্তির দায়বদ্ধতা, সামাজিক প্রভাব ও মানবিক মানদণ্ড রক্ষার প্রশ্ন।

কানাডার ব্রিটিশ কলম্বিয়ার কেলোনা শহরে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন শাশ্বত। ২৭ মে রাত ১০টার পর হোটেল থেকে বের হয়ে আর ফেরেননি। ২৮ মে ভোরে Okanagan Lake-এর তীরে পাওয়া যায় তার নিথর দেহ। পুলিশ প্রাথমিকভাবে এটিকে “অনিচ্ছাকৃত ডুবে যাওয়া” বললেও, পরিবার এটিকে দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ।

 

Facebook Comments Box

Posted ০২:৪২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com