Ad
x

নিটল ইন্স্যুরেন্সের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

রবিবার, ২৮ জুলাই ২০১৯   প্রিন্ট   ৬৩৪ বার পঠিত

নিটল ইন্স্যুরেন্সের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০১৯ সম্প্রতি ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে কোম্পানির চেয়ারম্যান এ.কে.এম. মনিরুল হক উপস্থিত ছিলেন।

মুখ্য নির্বাহী কর্মকর্তা এস.এম. মাহবুবুল করিমের সভাপতিত্বে সভায় কোম্পানির প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সকল শাখাপ্রধানরা উপস্থিত ছিলেন।

কোম্পানির চেয়ারম্যান এ.কে.এম. মনিরুল হক ব্যবসায়িক সাফল্যে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা প্রদান করেন। কোম্পানির চেয়ারম্যান সাফল্যের ধারা অব্যাহত রেখে আগামীতে সবাইকে একসাথে নিষ্ঠার সাথে কাজ করার জন্য পরামর্শ দেন। মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম মাহবুবুল করিম স্বাগত বক্তব্য রাখেন।

Facebook Comments Box

Posted ০২:৩৭ অপরাহ্ণ | রবিবার, ২৮ জুলাই ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com