বিবিএ নিউজ.নেট
মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২ প্রিন্ট ৩৩৮ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি নিটল ইন্স্যুরেন্স বিনিয়োগকারীদের জন্য সমাপ্ত হিসাব বছরে সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
রোববার (২০ ফেব্রুয়ারি) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
বিনিয়োগকারীদের জন্য ঘোষিত এ লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডা শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৪ এপ্রিল ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ মার্চ।
মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) তথ্য অনুসারে, সমাপ্ত হিসাব বছরে নিটল ইন্স্যুরেন্স লিমিটেডে কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ১১ কোটি ৭৭ লাখ ২০ হাজার ৮৭৬ টাকা। যেখানে আগের হিসাব বছরে নিট মুনাফা ছিল ১১ কোটি ৪৩ লাখ ৩৯ হাজার ৩০২ টাকা।
এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৩৩ লাখ ৮১ হাজার ৫৭৪ টাকা বা ২.৯৬ শতাংশ ।
আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯৩ পয়সা। যা আগের হিসাব বছরে ছিল ২ টাকা ৮৪ পয়সা।
কোম্পানিটির নিট এসেট ভ্যালু দাঁড়িয়েছে ১১৭ কোটি ২৪ লাখ ৮৫ হাজার ৫০ টাকা। শেয়ারপ্রতি নিট এসেট ভ্যালু ২৯.১৬ টাকা
Posted ০৫:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন