বিবিএনিউজ.নেট
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০ প্রিন্ট ৬৭২ বার পঠিত
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান (এনবিপি) সম্প্রতি একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর করেছে। যার অধীন এনবিপির কর্মচারীরা জীবন বীমার পাশাপাশি চিকিত্সা সুবিধাও উপভোগ করবেন।
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এমএম মনিরুল আলম এবং ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের কান্ট্রি ম্যানেজার ও সিইও মো. কামরুজ্জামান নিজ নিজ কোম্পানির পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।
অন্যদের মধ্যে এসভিপি এবং হেড অব কর্পোরেট (সেলস) মাহমুদ আফসার ইবনে হোসেন, হেড অব সিআরএম ইফতেখার আহমেদ, সিনিয়র অফিসার মাহবুব মোর্শেদ নাঈম এবং গার্ডিয়ান লাইফের অ্যাক্সিকিউটিভ অফিসার জিনাত ফেরদৌসী এবং ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের পক্ষে ডেপুটি জেনারেল ম্যানেজার জাওয়াদ রেজা নাকভী, হেড অব ফিন্যান্স মো. খালিদ মাহমুদ এবং হেড অব এইচআর শাহনুর রহমান লুমিন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Posted ০১:৪৫ অপরাহ্ণ | সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com