|

Advertisement
×

ন্যাশনাল লাইফের আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড গোল্ড অর্জন

শনিবার, ১৬ নভেম্বর ২০২৪   প্রিন্ট   ৩১৭ বার পঠিত

ন্যাশনাল লাইফের আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড গোল্ড অর্জন

লাইফ ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে ১৪তম আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড গোল্ড অর্জন করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। গত ১৪ নভেম্বর রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।

কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ এর হাতে পুরস্কার তুলে দেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. সেলিম উদ্দিন ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো, আবদুর রহমান খান এফসিএমএ।

২০২৩ সালের কর্পোরেট গভর্ন্যান্স, ট্রান্সপারেন্সি ও জাতীয় অর্থনীতিতে অবদানের স্বীকৃতি স্বরূপ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সকে দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ-আইসিএমএবি উক্ত অ্যাওয়ার্ড প্রদান করে।

উল্লেখ্য আইসিএমএবি দেশের পাবলিক ও প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলোর মধ্যে ৪৬টি প্রতিষ্ঠানকে এ বছর বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড-২০২৩ প্রদান করে।

Facebook Comments Box

Posted ০৫:১২ অপরাহ্ণ | শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com