নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২ প্রিন্ট ৩২৮ বার পঠিত
ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামী ৩১ জুলাই স্থগিত শুরু হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আলোচিত বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৮৪ টাকা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ৩.৭৬ টাকা। এছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ৫২.৬৫ টাকা। আগের বছর একই সময় কোম্পানিটির এনএভিপিএস ছিল ৪৭.৮২ টাকা।
এছাড়া, শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৩৭.৪০ টাকা।
আগামী ৫ সেপ্টেম্বর বেলা ১২ টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
Posted ১২:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com