অনলাইন ডেস্ক
শুক্রবার, ০৯ আগস্ট ২০২৪ প্রিন্ট ২৪২ বার পঠিত
পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার । আজ শুক্রবার দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার বেলা তিনটার দিকে গভর্নর তার পদত্যাগ পত্রটি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খানের কাছে পাঠান। সেখানে তিনি পদত্যাগের জন্য ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করেন। তবে এ বিষয়ে সচিব আবদুর রহমান খান কোনো মন্তব্য করেননি।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদও গণমাধ্যমকে জানান, বিষয়টি সম্পর্কে এখনো তিনি অবগত নন। আগামীকাল অর্থ মন্ত্রণালয় ও তার আওতাধীন তিনটি বিভাগের সঙ্গে বৈঠক করবেন তিনি। সেখানে হয়তো বিষয়টি জানা যেতে পারে।
৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকে বাংলাদেশ ব্যাংকে যাননি গভর্নর আব্দুর রউফ তালুকদার। গভর্নরের পদত্যাগের বিষয়টি জানেন না বলে গণমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক।
২০২২ সালের ১১ জুন গভর্নর হিসেবে চার বছর মেয়াদে নিয়োগ পান আব্দুর রউফ তালুকদার। তবে তিনি যোগ দেন ওই বছরের ১২ জুলাই। গভর্নর হিসেবে যোগ দেওয়ার আগে তিনি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ছিলেন।
Posted ১০:৪৯ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ আগস্ট ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com