বিবিএনিউজ.নেট
সোমবার, ১৮ জানুয়ারি ২০২১ প্রিন্ট ৬৫০ বার পঠিত
বেসরকারি জীবন বীমা প্রতিষ্ঠান পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন একেএম শরীফুল ইসলাম। এ বিষয়ে গত ১২ জানুয়ারি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর চিঠি পাঠিয়েছেন কোম্পানির চেয়ারম্যান প্রফেসর এনআরএম বোরহান উদ্দীন। আইডিআরএ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে পদ্মা লাইফে একেএম শরীফুল ইসলামের নিয়োগ অনুমোদন করতে আইডিআরএর কাছে চিঠি দেয় পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। এরপর গত ১০ জানুয়ারি নিয়োগ অনুমোদনে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে প্রতিষ্ঠানটিকে চিঠি পাঠায় বীমা কর্তৃপক্ষ। এর প্রেক্ষিতে গত ১২ জানুয়ারি আইডিআরএ চাহিদার আলোকে শিক্ষাগত যোগ্যতা ও বিবিধ হলফনামাসহ প্রয়োজনীয় কাগজপত্র পাঠায় কোম্পানিটি।
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে যোগদানের মাধ্যমে বীমাখাতে ক্যারিয়ার শুরু করেন একেএম শরীফুল ইসলাম। এরপর ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স, ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স এবং সর্বশেষ সানলাইফ ইন্স্যুরেন্সে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে নতুন প্রজন্মের বীমা কোম্পানি ডায়মন্ড লাইফে যোগ দিয়ে সিইও হিসেবে দায়িত্ব পালন শুরু করেন তিনি। এরপর ২০১৭ সালে সিইও হিসেবে সানলাইফ ইন্স্যুরেন্সে যোগদান করেন। ডায়মন্ড লাইফের পূর্বে তিনি গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সে আড়াই বছর সিইও’র চলতি দায়িত্ব পালন করেন।
Posted ০১:৫৬ অপরাহ্ণ | সোমবার, ১৮ জানুয়ারি ২০২১
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com