|

Advertisement
×

পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর

রবিবার, ১০ মার্চ ২০২৪   প্রিন্ট   ৪৮৩ বার পঠিত

পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বীমা দাবির চেক হস্তান্তর এবং বার্ষিক সম্মেলন-২০২৪ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রতি কক্সবাজারের হোটেল সী প্যালেসে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক প্রধান বীমা নিয়ন্ত্রক (ইনচার্জ) ও কোম্পানির সিনিয়র কনসালট্যান্ট রায় দেবদাস, কোম্পানির আইন উপদেষ্টা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সাবেক অতিরিক্ত এর্টনি জেনারেল মোহাম্মদ আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নন্দন ভট্টচার্য ও মোস্তফা হেলাল কবির, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, মো. নওশের আলী নাঈম, আলমগীর ফিরোজ, মো. আবু তাহের, মো. হাবিবুর রহমান ও ইমাদ উদ্দিন আহমেদ প্রিন্স, ডিএমডি বৃন্দ, প্রকল্প পরিচালক ও প্রকল্প ইনচার্জবৃন্দ এবং কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:৪৪ অপরাহ্ণ | রবিবার, ১০ মার্চ ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com