|

Advertisement
×

পপুলার লাইফের সাবেক চেয়ারম্যান হাসান আহমেদের মৃত্যুতে হত্যা মামলা

মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২   প্রিন্ট   ৩৬৬ বার পঠিত

পপুলার লাইফের সাবেক চেয়ারম্যান হাসান আহমেদের মৃত্যুতে হত্যা মামলা

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান হাসান আহমেদ এর মৃত্যুকে কেন্দ্র করে আদালতের নির্দেশে রাজধানীর পল্টন থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া মঙ্গলবার (২৫ জানুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি সালাউদ্দিন মিয়া জানান, হাসান আহমেদ পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান ছিলেন। পরিবার নিয়ে থাকতেন পল্টন বক্স কালভার্ট রোড রূপায়ন তাজ ভবনে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি হৃদরোগে ভুগছিলেন। সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যার পর ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে তিনি মারা যান।

তিনি আরও জানান, হাসান আহমেদের ভাইয়েরা একটা অভিযোগ করেছেন, তার প্রেক্ষিতে মঙ্গলবার বেলা দেড়টার দিকে তার মরদেহ পুলিশ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি সালাউদ্দিন মিয়া জানান, হাসান আহমেদের স্বজনদের পক্ষ থেকে আদালতে একটি মামলা করা হয়েছে। আদালতের নির্দেশনা আমরা পেয়েছি। সেই অনুযায়ী একটি হত্যা মামলা রুজু করা হচ্ছে।

এদিকে হাসান আহমেদের স্ত্রী জান্নাতুল ফেরদৌসী গণমাধ্যমকে জানান, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান ছিলেন হাসান।

প্রতিষ্ঠানটিতে তার ৬০ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া আরও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে উচ্চ পদে কর্মরত ছিলেন তিনি। রাজধানীতে তার কয়েকটি আবাসিক ভবন রয়েছে। এসব তার পৈত্রিক সম্পত্তি।

জান্নাতুল ফেরদৌসী জানান, ২০২০ সালে তিনি স্ট্রোক করে দীর্ঘদিন স্কয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। এরপর তার বাম হাত ও পা প্যারালাইজড হয়ে যায়। তখন থেকেই সম্পত্তি আত্মসাতের জন্য তার ছোট তিন ভাই ষড়যন্ত্র শুরু করে। আদালতে একাধিক মামলাও করা হয়। মৃত্যুর পর তার ধানমন্ডির বাসায় নেয়া হলে তার মা তাকে দেখতে আসেননি। এই মৃত্যুতে তাদের ফাসানোর জন্য হাসানের ভাইয়েরা বিভিন্ন চেষ্টা করছে। পুলিশ তাদের গায়ে হাত তুলেছে। লাশের পোস্টমর্টেমের সঠিক রির্পোট নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন জান্নাতুল ফেরদৌস। তিনি মনে করেন, ময়নাতদন্ত রিপোর্ট পক্ষপাত দুষ্ট হতে পারে।

সোমবার সন্ধ্যায় তিনি বাসায় আবার অসুস্থ হয়ে পড়লে ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার দুপুরে তার জানাজা পড়ানোর কথা ছিল। এর আগে পুলিশ বাসায় এসে জানান তার ছোট ভাই কবির আহমেদ মামলা করেছেন, মরদেহের ময়নাতদন্ত করতে হবে, যুক্ত করেন হাসান আহমেদের স্ত্রী জান্নাতুল ফেরদৌসী।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৭:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com