|

Advertisement
×

পপুলার লাইফের সাবেক চেয়ারম্যান হাসান আহমেদের ইন্তেকাল

সোমবার, ২৪ জানুয়ারি ২০২২   প্রিন্ট   ৩৬৯ বার পঠিত

পপুলার লাইফের সাবেক চেয়ারম্যান হাসান আহমেদের ইন্তেকাল

পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান হাসান আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৪ জানুয়ারি) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিকস, কিডনীরোগসহ নানা জটিলরোগে ভুগছিলেন। মঙ্গলবার বাদ যোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

পপুলার লাইফ ইন্সুরেন্সের কোম্পানির সচিব মোস্তফা হেলাল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসান আহমেদ পিপলস লাইফ ইন্সুরেন্সের উদ্যোক্তা পরিচালক ও পূবালী ব্যাংকের পরিচালক ছিলেন।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৯:৪৯ অপরাহ্ণ | সোমবার, ২৪ জানুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com