|

Advertisement
×

পপুলার লাইফের ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা

সোমবার, ২৯ জুন ২০২০   প্রিন্ট   ৮৬৬ বার পঠিত

পপুলার লাইফের ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। রোববার (২৮ জুন) অনুষ্ঠিত পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। পপুলার লাইফ সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ বছরে পপুলার লাইফের শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ৩ টাকা ৮২ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৪ টাকা ৫৩ পয়সা। আলোচিত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ২১ টাকা ১২ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১৩২ টাকা ৭২ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৃ টাকা ৃ পয়সা,
আগামী ২৪ আগস্ট, সোমবার বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জুলাই।

Facebook Comments Box

Posted ১২:২৯ পূর্বাহ্ণ | সোমবার, ২৯ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com