নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৫ আগস্ট ২০২১ প্রিন্ট ৩৯৭ বার পঠিত
মোট মেয়াদী ঋণের পাঁচ শতাংশ পরিবেশবান্ধবখাতে বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (৪ আগস্ট) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, পূর্ববর্তী বছরের ৩১ ডিসেম্বর ভিত্তিক বকেয়া ঋণ ও অগ্রিম স্থিতি থেকে কর্মচারী ঋণ, মোট শ্রেণিকৃত ঋণ এবং ক্রেডিট কার্ড ঋণ বাদ দিয়ে অবশিষ্ট অংশের পাঁচ শতাংশ পরিবেশবান্ধব অর্থায়নের বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। এর আগের নির্দেশনায় ক্রেডিট কার্ডের ঋণের কথা উল্লেখ ছিল না।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের পরিবেশবান্ধব অর্থায়নের অগ্রগতি পরিবীক্ষণের জন্য পরিবেশবান্ধব অর্থায়নের হার নির্ণয়ে বিতরণকৃত মোট মেয়াদী ঋণের (কর্মচারী ঋণ ব্যতীত) ভিত্তি হিসেবে বিবেচিত হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানওয়ারি এ হার অন্যূন ৫ শতাংশ অর্জন নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ ব্যাংক কর্তৃক সময়ে সময়ে পরিবেশবান্ধব প্রকল্প অর্থায়নের ক্ষেত্রে উক্ত হার বিবেচিত হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের গ্রিন ব্যাংকিং কার্যক্রমের অর্জন তাদের ক্যামেলস রেটিং মূল্যায়নে বিবেচিত হবে।
এছাড়া, পরিবেশবান্ধব অর্থায়ন সহযোগিতা বৃদ্ধি, পরামর্শ এবং ত্বরান্বিত করার লক্ষ্যে সকল তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পটেনশিয়াল সকল শাখাসমূহে ডেডিকেটেড সাসটেইনেবল ডেভেলপমেন্ট হেল্প স্থাপন করার জন্য নির্দেশনা দেয়া হয়।
পরিবেশবান্ধব অর্থায়ন লক্ষ্যমাত্রা অর্জনসহ গ্রিন ব্যাংকিংয়ের যাবতীয় কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের প্রধান কার্যালয়ের ‘সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিট’ এর কর্মপরিধির আলোকে উক্ত হেল্প ডেস্কের কার্যক্রম পরিচালিত হবে।
Posted ১২:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ আগস্ট ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com