|

Advertisement
×

পাইওনিয়ার ইন্স্যুরেন্সের নতুন চেয়ারম্যান রহমতউল্লাহ

সোমবার, ০২ সেপ্টেম্বর ২০১৯   প্রিন্ট   ৭১৫ বার পঠিত

পাইওনিয়ার ইন্স্যুরেন্সের নতুন চেয়ারম্যান রহমতউল্লাহ

পাইওনিয়ার ইন্স্যুরেন্সের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন এ কে এম রহমতউল্লাহ। গত রোববার আর্থিক প্রতিষ্ঠানটির ২১৪তম বোর্ডসভায় তিনি চেয়ারম্যান পদে নির্বাচিত হন। এ কে এম রহমতউল্লাহ বর্তমান জাতীয় সংসদের সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান। তিনি সর্বমোট পাঁচবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন।

তিনি একজন বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী। তিনি এফবি ফুটওয়্যার লিমিটেড, ফুডবেড ফুটওয়্যার লিমিটেড, নভো সুজ (বিডি), কিয়ান ফেং টেক্সটাইল টেকনোলজি কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান এবং বাংলাদেশের বৃহত্তম চামড়া প্রক্রিয়াজাতকরণ ও রফতানিকারক শিল্পপ্রতিষ্ঠান অ্যাপেক্স ট্যানারি লিমিটেড, অ্যাপেক্স প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড এবং ডাইচিপেক্স টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভাপতি। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, উপদেষ্টাসহ গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত রয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি।

Facebook Comments Box

Posted ০১:৫৩ অপরাহ্ণ | সোমবার, ০২ সেপ্টেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com