নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২০ মে ২০২১ প্রিন্ট ৩৮০ বার পঠিত
পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য শান্তা ইক্যুইটি লিমিটেডকে নিবন্ধন সনদ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ ২০মে অনুষ্ঠিত কমিশনের ৭৭৪তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: রেজাউল করিম স্বাক্ষরিত এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শান্তা ইক্যুইটি লিমিটেডকে একটি ফুল-ফ্লেজ্ড মার্চেন্ট ব্যাংকার নিবন্ধন সনদ প্রদানের জন্য কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে। অর্থাৎ এখন থেকে শান্তা ইক্যুইটি লিমিটেড একটি পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংকের ভূমিকা পালন করতে পারবে।
Posted ০৪:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ মে ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com