|

Advertisement
×

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের নগদ ৬৬ লাখ টাকার লভ্যাংশ ঘোষণা

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০   প্রিন্ট   ৬৬৯ বার পঠিত

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের নগদ ৬৬ লাখ টাকার লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ২০১৯ সালের ব্যবসায় অর্জিত মুনাফার মাত্র ১৭ শতাংশ নগদ হিসেবে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে কোম্পানিটির প্রকাশিত ২০১৯ সালের আর্থিক হিসাব থেকে এ তথ্য জানা গেছে।
প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ২০১৯ সালের ব্যবসায় শেয়ারপ্রতি ১.১৭ টাকা মুনাফা হয়েছে। এর বিপরীতে অভিহিত মূল্য ১০ টাকা বিবেচনায় প্রতিটি শেয়ারে ৪ শতাংশ (২% নগদ ও ২% বোনাস) লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কিন্তু শেয়ারপ্রতি ১.১৭ টাকার মুনাফা বিবেচনায় এই লভ্যাংশের পরিমাণ ৩৪ শতাংশ। এর মধ্যে ১৭ শতাংশ নগদ।
কোম্পানিটির ২০১৯ সালে শেয়ারপ্রতি ১.১৭ টাকা হিসেবে মোট ৩ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ৯২৪ টাকার নিট মুনাফা হয়েছে। অর্জিত মুনাফার ৪ শতাংশ হিসেবে শেয়ারপ্রতি ০.৪০ টাকা করে মোট ১ কোটি ৩২ লাখ ৮৯ হাজার ২০৪ টাকা বা ৩৪.১৮ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরমধ্যে থেকে ২ শতাংশ নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারপ্রতি ০.২০ টাকা করে মোট ৬৬ লাখ ৪৪ হাজার ৬০২ টাকা বা ১৭.০৯ শতাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে। এছাড়া সমপরিমাণ বা ২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করায় একই পরিমাণ অর্থ পরিশোধিত মূলধন বাড়বে। বাকি ২ কোটি ৫৫ লাখ ৮১ হাজার ৭২০ টাকা বা ৬৫.৮১ শতাংশ রিজার্ভে যোগ হবে।

এদিকে কোম্পানিটির পর্ষদ ২০১৮ সালের ব্যবসায় শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণা করেছিল। ওই বছর কোম্পানিটি ৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করলেও এবার ২ শতাংশ বোনাসের পাশাপাশি ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

উল্লেখ্য, ২০০৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ৩৩ কোটি ২২ লাখ ৩০ হাজার টাকা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com