|

Advertisement
×

প্রকাশ হলো রানুর ‘তেরি মেরি’ গানের প্রথম ঝলক

বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯   প্রিন্ট   ৭২৩ বার পঠিত

প্রকাশ হলো রানুর ‘তেরি মেরি’ গানের প্রথম ঝলক

প্রকাশ হলো রানুর গাওয়া ‘তেরি মেরি’ গানটির অফিসিয়াল টিজার। জনপ্রিয় সংগীত পরিচালক ও গায়ক হিমেশ রেশমিয়ার সুরে এই গানটি গেয়েছেন রানু মণ্ডল। রানুর ভয়েস নেওয়ার পর গানটির কিছু অংশ প্রকাশ করেছিলেন হিমেশ।

রাতারাতি ভাইরাল হয়ে গেছে সেটি। ‘তেরি মেরি মেরি তেরি, তেরি মেরি কাহানি’ গানের কথাগুলো এখন মানুষের মুখে মুখে ঘুরছে। এবার প্রকাশিত হলো গানটির টিজার। গানটি থাকবে হিমেশের ‘হ্যাপী হার্ডি অ্যান্ড হীর’ সিনেমায়।

টিজারে দেখা যাচ্ছে স্টেশনের গান গেয়ে বেড়ানো সেই রানুকে। স্টুডিওতে মাইক্রোফোনের সামনে গাইছেন তিনি দেখা যাচ্ছে এমন দৃশ্যও। এখানে হিমেশেরও দেখা মিলেছে। দেখা যাচ্ছে হিমেশের নায়িকাকেও।

হিমেশের সুরে রানুর গানগাওয়ার পেছনের গল্পটি সবার জানা। একটি বেসরকারি চ্যানেলের রিয়েলিটি শোয়ে হাজির হয়েছিলেন রানু মণ্ডল। সেখানে গেয়েছিলেন,‘এক প্যার কা নগমা হ্যায়’। তখনই তাকে নিজের সিনেমায় গান গাওয়ার প্রস্তাব দেন বিচারকের আসনে থাকা সুরকার হিমেশ রেশমিয়া।

হঠাৎ করে রানু ভাইরাল হলে। রানুকে দিয়ে গান গাওয়ান হিমেশ। ‘তেরি মেরি কাহানি’ গানের পর হিমেশের ‘আঁ আঁ আশিকি মে তেরি’ গানের রিমেকও গেয়েছেন রানাঘাটের রানু মণ্ডল।

শোনা যাচ্ছে, সলমন খানের দাবাং ৩-তে গাইতে পারেন ভাইরাল গায়িকা। এর পাশাপাশি তাকে দেখা যেতে পারে বিগ বসেও।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:০০ অপরাহ্ণ | বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com