Ad
x

প্রগতি ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক নিগার জাহান চৌধুরীর স্বামীর ইন্তেকাল

বৃহস্পতিবার, ১২ মে ২০২২   প্রিন্ট   ৫৯৬ বার পঠিত

প্রগতি ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক নিগার জাহান চৌধুরীর স্বামীর ইন্তেকাল

প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোক্তা পরিচালক নিগার জাহান চৌধুরীর স্বামী আলহাজ্ব ইউনুস চৌধুরী গত ১১ মে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, পাঁচ ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন, শুভাকাক্সক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

ওই দিন বাদ আসর চট্টগ্রামের পাঁচলাইশের মক্কা মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমের গ্রামের বাড়ী হাটহাজারীতে এশার নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

আলহাজ্ব ইউনুস চৌধুরী চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি এবং চৌধুরী এ্যাপরেলসের চেয়ারম্যান।

প্রগতি ইন্স্যুরেন্স পরিবার তার মৃত্যুতে শোকাহত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভুতি প্রকাশ করেছেন।

কোম্পানির চেয়ারম্যান সৈয়দ এম, আলতাফ হোসাইন এবং প্রাক্তন চেয়ারম্যান এবং পরিচালক আব্দুল আউয়াল মিন্টু গভীর শোক প্রকাশ করেন।

 

Facebook Comments Box

Posted ০৫:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ মে ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com