নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪ প্রিন্ট ৭৮২ বার পঠিত
প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) কায়সার রহমান শনিবার (১৩ জানুয়ারি) সকালে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার বয়স হয়েছিল ৬৫ বছর। আজ (১৬ জানুয়ারি) বাদ আসর মহাখালি ডিওএইচএস মসজিদে জানাজা শেষে কুর্মিটোলায় বিমানবাহিনীর কবরস্থানে দাফন করা হবে।
কায়সার রহমান ১৯৫৮ সালের ২ আগস্ট সিলেটে জন্মগ্রহণ করেন। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সেন্ট্রাল মিজৌরি (ইউসিএম) থেকে ১৯৮৫ সালে বিবিএ ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি মিজৌরি পাবলিক রিসার্চ গ্রুপে কর্মজীবন শুরু করেন।
কায়সার রহমান দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানে কাজ শেষে দেশে ফেরেন।
তিনি ২০০৮ সাল থেকে প্রগতি ইন্স্যুরেন্সে কর্মরত ছিলেন। এ সময় তিনি এডমিন, হেলথ, আইটি, প্রশাসন বিভাগে দায়িত্ব পালন করেন।
সর্বশেষ কোম্পানির ডেভেলপমেন্ট বিভাগের প্রধানের দায়িত্বেরত ছিলেন।
Posted ০২:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com