Ad
x

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সাথে নগদের চুক্তি সই

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৪১০ বার পঠিত

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সাথে নগদের চুক্তি সই

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সম্প্রতি ডিজিটাল লেনদেন সেবা ‘নগদ’-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। প্রগতি লাইফের সিইও মো. জালালুল আজিম ও নগদের চিফ সেলস্ অফিসার শেখ আমিনুর রহমান স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এ চুক্তির অধীন এখন থেকে প্রগতি লাইফের পলিসি গ্রাহকরা নগদের মাধ্যমে তাদের প্রিমিয়াম প্রদান করতে পারবেন।

এ সময় প্রগতি লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (হিসাব ও অর্থ) চন্দ্র সেখর দাস এফসিএ ও জিএম সাজাদুল হক এবং নগদের সিনিয়র ম্যানেজার (কর্পোরেট সেলস্) মো. হেদায়েতুল বাসার শাহাদাত আহমেদ সিনিয়র অ্যাক্সিকিউটিভ (কর্পোরেট সেলস্)সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৩:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com