Ad
x

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও ইবি সলিউশনসে গ্রুপবীমা চুক্তি স্বাক্ষর

রবিবার, ১৭ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৪৮৪ বার পঠিত

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও ইবি সলিউশনসে গ্রুপবীমা চুক্তি স্বাক্ষর

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সম্প্রতি ইবি সলিউশনসের সাথে গ্রুপবীমা চুক্তি স্বাক্ষর করেছে। প্রগতি লাইফের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. জে. আজিম ও ইবি সলিউশনসের ব্যবস্থাপনা পরিচালক রাফিউর রহমান খান ইউসুফজাই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ চুক্তির অধীনে প্রগতি লাইফ ইবি সলিউশনসের মাধ্যমে গ্রামীনফোণের নির্ভয় গ্রাহকদের গ্রুপবীমা সেবা প্রদান করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (গ্রুপবীমা), মো. রফিকুল আলম ভূঁইয়া ও মহাব্যবস্থাপক (গ্রুপবীমা) মোহাম্মদ শাহ্ আলম কিরণ এবং ই. বি. সলিউশনসের চিফ অপারেটিং অফিসার খালেদুর রহমান দেউয়ান ও সহকারী মহাব্যবস্থাপক রাজকুমার চক্রবর্তীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৫:০৪ অপরাহ্ণ | রবিবার, ১৭ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com