শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১ প্রিন্ট ৪৫৯ বার পঠিত
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। আলোচিত প্রান্তিকে কোম্পানিটির বেড়েছে প্রায় ৯৮ শতাংশ। বৃহস্পতিবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, প্রথম প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ লাফার্জহোলসিমের নিট মুনাফা হয়েছে ১০৩ কোটি ৫৩ লাখ টাকা, যা গত বছরের একই সময়ে ৫২ কোটি ২৪ লাখ টাকা ছিল। গত বছরের তুলনায় এবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির মুনাফা বেড়েছে প্রায় ৯৮ শতাংশ।
প্রথম প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ লাফার্জহোলসিমের সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৮৯ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকে সমন্বিত ইপিএস ৪৫ পয়সা ছিল।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৮৩ পয়সা, যা গত বছর ১ টাকা ১৬ পয়সা ছিল।
গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৭৬ পয়সা।
Posted ১০:৫৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com