নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৪ মার্চ ২০২১ প্রিন্ট ৭০৭ বার পঠিত
৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৭ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানো গেছে।
তথ্যমতে, সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১০ পয়সা। গত বছরের একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৩৮ পয়সা। কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২১ টাকা ১১ পয়সা। গত বছরের একই সময় এনএভি ছিল ১৮ টাকা ৯৪ পয়সা।
ঘোষিত লভ্যাংশ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ৩০ মে, সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ এপ্রিল।
উল্লেখ্য, ২০১৯ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদেরকে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
Posted ০৬:৪৪ অপরাহ্ণ | বুধবার, ২৪ মার্চ ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com