Ad
x

প্রযোজক সোহানা সাবা

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৪৪৮ বার পঠিত

প্রযোজক সোহানা সাবা

অভিনয়ের পাশাপাশি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘খামারবাড়ী’ থেকে একটি ওয়েব সিরিজ নির্মাণ করছেন অভিনেত্রী সোহানা সাবা। ৬ পর্বের এই ওয়েব সিরিজের নাম ‘টুইন রিটার্নস’। বিষয়টি নিশ্চিত করেছেন সাবা। তিনি জানান, সিরিজটি মুক্তি পাবে ‘বিঞ্জ’-এ।

সাবা বলেন, ‘এর চিত্রনাট্যও আমার লেখা। এটি লিখেছিলাম ২০১৩ সালে। সেটা অগোছালো হয়ে ছিলো। এবার লকডাউনে পুরোটা সাজিয়ে লিখেছি।’

এ ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন আলোক হাসান। এর শুটিং শুরু হয়েছে সিলেটের নাজিমগড় রিসোর্টে। সেখানে শেষ করে ঢাকাতে হবে এর দৃশ্যধারণ। ঢাকার কাজ শেষ হবার পর দেশের বাইরেও শুটিংয়ের পরিকল্পনা রয়েছে বলে জানান সাবা।

কি ধরনের গল্পে নির্মিত হচ্ছে ‘টুইন রিটার্নস’ সে নিয়ে মুখ খুলেননি অভিনেত্রী সাবা। তবে এখানে ফিল্মি আমেজ থাকবে আভাস দিয়ে বলেন, ‘ওয়েব সিরিজে থাকবে ২টা গান থাকবে। বাংলাদেশের শিভেন ও কলকাতার ডাব্বু গান দুটো তৈরি করছেন।’

এখানে সোহানা সাবার সঙ্গে অভিনয় করছেন কলকাতার সৌরভ চক্রবর্তী। আরও আছেন মনোজ প্রামাণিক, রুনা খান, মাজনুন মিজান, সুষমা সরকার, সায়ান্তনি ত্বিষা, রাহাত প্রমুখ।

 

Facebook Comments Box

Posted ০৩:৪৬ অপরাহ্ণ | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com