|

Advertisement
×
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

প্রশাসক নিয়োগ সংক্রান্ত হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত

মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২   প্রিন্ট   ৩৬৯ বার পঠিত

প্রশাসক নিয়োগ সংক্রান্ত হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত

বীমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের প্রশাসক নিয়োগকে অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে এ স্থগিতাদেশ আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে বলে উল্লেখ করা হয় হয়। ওই দিন এ বিষয়ে আপিল বিভাগের ফুলকোর্টে শুনানির দিন ধার্য করা হয়েছে।

গতকাল সোমবার (১০ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি ওবায়দুল হাসান এ আদেশ দেন। আইনজীবি শাহানার বেগম এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য গত ৬ জানুয়ারি (বৃহস্পতিবার) ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে প্রশাসক নিয়োগকে অবৈধ বলে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি খসরুজ্জামান এবং বিচারপতি মাহমুদ হাসান তালুকদার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

নানা অনিয়মের অভিযোগে গত বছরের ১১ ফেব্রুয়ারি বীমা খাতের অন্যতম প্রধান এ কোম্পানির তৎকালিন পরিচালনা পর্ষদকে সাসপেন্ড করে প্রশাসক নিয়োগ দিয়েছিল বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

আইডিআরএ’র ওই আদেশকে চ্যালেঞ্জ করে ডেল্টা লাইফের স্থগিত করা পর্ষদ হাইকোর্টে রিট করেন। রিটে প্রশাসক নিয়োগকে অবৈধ ঘোষণার আবেদন করা হয়েছিল। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করলে এই সিদ্ধান্ত দেওয়া হয়।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৭:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com