অনলাইন ডেস্ক
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ প্রিন্ট ২৪০ বার পঠিত
জিপিএইচ ইস্পাত কোম্পানি লিমিটেডকে অগ্নিবীমা দাবির ৭০ লাখ ৬৯ হাজার ২৮৭ টাকার চেক হস্তান্তর করেছে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সম্প্রতি জিপিএইচ ইস্পাত কোম্পানির প্রধান কার্যালয়ে প্রাইম ইন্স্যুরেন্সের পরিচালক ও ক্লেইমস এন্ড রি-ইন্স্যুরেন্স কমিটির চেয়ারম্যান মো. আব্দুল্লাহ্ জিপিএইচ ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গির আলমের হাতে চেক হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রাইম ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল হামিদ এফসিএ, চীফ কনসালটেন্ট কে এম সাইদুর রহমান এফসিএস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং গুলশান শাখা প্রধান মাহবুবুর রহমান।
এছাড়াও জিপিএইচ ইস্পাতের গ্রুপ সিএফও এইচ এম আশরাফ-উজ-জামান এফসিএ, ক্রাউন সিমেন্ট পিএলসি’র সিএফও মোহাম্মাদ আহসান উল্লাহ এফসিএ, জেনারেল ম্যানেজার মাসুদ-উল-আজিম সহ উভয় কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Posted ০৮:২৯ অপরাহ্ণ | রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com