বিবিএনিউজ.নেট
সোমবার, ০১ এপ্রিল ২০১৯ প্রিন্ট ৬৭৬ বার পঠিত
পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা ৩১ মার্চ রাজধানীর হোটেল পূর্বাণীতে অনুষ্ঠিত হয়।
বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান জাকিউল্লাহ শহিদ।
এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শাহিদা পারভিন তিশা, পরিচালক নজরুল ইসলাম, পরিচালক আবু হাসান খান, ডা. ফাতেমা রওশন জাহান, মাহবুবা হক, স্বতন্ত পরিচালক এ জেড এম সাজ্জাদুর রহমান, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদী খানম।
সভা পরিচালনা করেন কোম্পানি সচিব এনামুল হক খান।
৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে প্রাইম ইন্স্যুরেন্স। সমাপ্ত হিসাব বছরে এর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১২ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৬ টাকা ৮৮ পয়সা। ৩১ মার্চ রাজধানীর হোটেল পূর্বাণী লিমিটেডে অনুষ্ঠিত হবে কোম্পানিটির এজিএম। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত বৃহস্পতিবার।
২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে প্রাইম ইন্স্যুরেন্স। এক বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ১৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০১৭ কোম্পানির এনএভিপিএস দাঁড়ায় ১৭ টাকা ২৬ পয়সায়।
২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ১৩ শতাংশ নগদ লভ্যাংশ দেয় প্রাইম ইন্স্যুরেন্স। সে সময়ে কোম্পানিটির ইপিএস হয় ১ টাকা ৮২ পয়সা।
২০০১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৪০ কোটি ৮৭ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ২৯ কোটি ৬৮ লাখ টাকা। কোম্পানির মোট ৪ কোটি ৮ লাখ ৭৭ হাজার ৪৯৮টি শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৩৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৩০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে বাকি ৩৬ শতাংশ শেয়ার।
Posted ১২:১৭ অপরাহ্ণ | সোমবার, ০১ এপ্রিল ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com