Ad
x

প্রাইম ইন্স্যুরেন্সের সিপিএ রেটিং ‘ডাবল এ’

বুধবার, ১৫ জানুয়ারি ২০২০   প্রিন্ট   ১০৪৩ বার পঠিত

প্রাইম ইন্স্যুরেন্সের সিপিএ রেটিং ‘ডাবল এ’

দাবি পরিশোধ সক্ষমতার (সিপিএ) বিচারে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঋণমান ‘ডাবল এ’। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, গত বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ প্রাসঙ্গিক বিভিন্ন তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে প্রাইম ইন্স্যুরেন্স। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১২ পয়সা। ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৬ টাকা ৮৮ পয়সা।

এদিকে, সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) প্রাইম ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৪৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৫ পয়সা। তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২০ পয়সা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ৮ পয়সা। ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬ টাকা ৩২ পয়সা।

২০১৭ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয় প্রাইম ইন্স্যুরেন্স। সে বছর কোম্পানিটির ইপিএস হয় ২ টাকা ১৭ পয়সা। ২০১৬ হিসাব বছরের জন্য ১৩ শতাংশ ও ২০১৫ হিসাব বছরের জন্য ১২ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয় প্রাইম ইন্স্যুরেন্স। ২০১৪ হিসাব বছরে ১০ শতাংশ নগদের পাশাপাশি ৫ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রাইম ইন্স্যুরেন্স শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ২৫ টাকা ৭০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১৫ টাকা ও ২৯ টাকা।

২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৪০ কোটি ৮৭ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২৮ কোটি ১৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৮ লাখ ৭৭ হাজার ৪৯৮। এর মধ্যে ৫৬ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, ১১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৩৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য-আয় অনুপাত ২২ দশমিক ৯৫, হালনাগাদ অনিরীক্ষিত ইপিএসের ভিত্তিতে যা ৪৩ দশমিক ৮১।

Facebook Comments Box

Posted ০৩:১৮ অপরাহ্ণ | বুধবার, ১৫ জানুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com