|

Advertisement
×

প্রাইম ইন্স্যুরেন্স ও বিমাফাই’র মধ্যে সমঝোতা চুক্তি

সোমবার, ০৩ নভেম্বর ২০২৫   প্রিন্ট   ৬৫৪ বার পঠিত

প্রাইম ইন্স্যুরেন্স ও বিমাফাই’র মধ্যে সমঝোতা চুক্তি

প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও বিমাফাই লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (গড়ট) স্বাক্ষরিত হয়েছে। ডিজিটাল মাধ্যমে প্রাইম ইন্স্যুরেন্সের পণ্য ও সেবার প্রচার, বিক্রয় এবং বিতরণকে আরও সহজ ও আধুনিক করার লক্ষ্যে এ করপোরেট ব্যবসায়িক অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হয়েছে। এখন থেকে গ্রাহকেরা বিমাফাই অ্যাপের মাধ্যমে সরাসরি প্রাইম ইন্স্যুরেন্সের পণ্য ক্রয় করতে পারবেন।
এই চুক্তির আওতায় বিমাফাই লিমিটেড প্রাইম ইন্স্যুরেন্সের বিভিন্ন বীমা পণ্যের ডিজিটাল প্রচার, বিপণন ও বিক্রয় কার্যক্রম পরিচালনা করবে। উভয় প্রতিষ্ঠান যৌথভাবে বিপণন কার্যক্রম, প্রচার সামগ্রী এবং গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধির উদ্যোগে কাজ করবে যেখানে সকল কার্যক্রম প্রযোজ্য আইন ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশিকা মেনে সম্পন্ন হবে।

চুক্তিটি স্বাক্ষর করেন প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হামিদ, এফসিএ এবং বিমাফাই লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আলভি নিজাম নাফি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাহাদাত হোসেন। এছাড়া দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তারা বলেন, এই অংশীদারিত্বের মাধ্যমে বীমা খাতে ডিজিটাল উদ্ভাবন, সহজ প্রবেশাধিকার এবং গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করা সম্ভব হবে। উভয় প্রতিষ্ঠানই বীমা খাতকে আরও আধুনিক, টেকসই ও স্থিতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেছে। প্রাইম ইন্স্যুরেন্স ও বিমাফাই যৌথভাবে বাংলাদেশের বীমা শিল্পে নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা ব্যক্ত করেছে যাতে গ্রাহকেরা আরও নির্ভরযোগ্য, দ্রুত ও নিরাপদ বীমা সেবা উপভোগ করতে পারেন।

Facebook Comments Box

Posted ০৬:৪০ অপরাহ্ণ | সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com