|

Advertisement
×

 প্রাইম ইসলামী লাইফের গ্রুপ বীমা দাবির চেক হস্তান্তর

বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪   প্রিন্ট   ২৭৬ বার পঠিত

 প্রাইম ইসলামী লাইফের গ্রুপ বীমা দাবির চেক হস্তান্তর

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড গ্রুপ বীমা দাবির ৮১ লাখ টাকার চেক হস্তান্তর করেছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীর অভিভাবকদের বীমা দাবির চেক প্রতিনিধি জুনায়েদুর রহমান নিকট হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষে চীফ কনসালটেন্ট রহিম উদ-দৌল্লা চৌধুরী ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সামছুল আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আনিছুর রাহমান মিয়া ও মুহাম্মদ সলিম উল্লাহ উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির সিএফও নাছির উদ্দিন ও গ্রুপবীমা বিভাগের মো. সাদিকুর রহমান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে জুনায়েদুর রহমান প্রমুখ।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com