শনিবার ১৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

প্রাইম ব্যাংকের চেয়ারম্যান পুনঃনির্বাচিত তানজিল চৌধুরী

মঙ্গলবার, ০৪ জুন ২০২৪   প্রিন্ট   ২৪৫ বার পঠিত

প্রাইম ব্যাংকের চেয়ারম্যান পুনঃনির্বাচিত তানজিল চৌধুরী

প্রাইম ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদ টানা তৃতীয়বারের (২০২৪২০২৬) মতো তানজিল চৌধুরীকে চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত করেছে।

২০২০ সালে তিনি প্রথমবারের মতো ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে গত দুই মেয়াদে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠান থেকে প্রাইম ব্যাংক বেস্ট ডিজিটাল ব্যাংক, উদ্ভাবনী পণ্য ও সেবা, পরিবেশ ও সামাজিক খাতে সুশাসন, লিঙ্গ বৈচিত্র্য, টেকসই উন্নয়ন, এবং সুযোগ্য নেতৃত্বসহ নানা বিষয়ে মাইলফলক বা প্রশংসা অর্জন করেছে।

তানজিল চৌধুরী ইস্ট কোস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। ইস্ট কোস্ট গ্রুপ এনার্জি এবং ডাউনস্ট্রিম হাইড্রোকার্বন্স খাতের সাথে সংযুক্ত একটি বৃহৎ কর্পোরেট প্রতিষ্ঠান, যা বাংলাদেশে গত ৪৫ বছর ধরে ব্যবসা পরিচালনা করে আসছে। এছাড়াও তিনি যুক্তরাজ্য ভিত্তিক ডেভলপমেন্ট ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন (প্রতিষ্ঠিত ১৯৪৮) ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট (ইওও)-এর একজন উপদেষ্টা।
তিনি দুই মেয়াদে (২০১৪-২০২১) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন নির্বাচিত পরিচালক এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) ও সোলার মডিউল ম্যানুফ্যাকচারার্সের (এসএমএমএবি) প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্বও পালন করেছেন।

তানজিল চৌধুরী কিংস কলেজ লন্ডন (কখঈ) থেকে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্টে (ফাইন্যান্স) এমএসসি ডিগ্রী অর্জন করেছেন। তিনি একজন এসিসিএ (অঈঈঅ) অ্যাপ্লাইড স্কিল (ঋঐঊছ) লেভেল-৬ কায়োলিফাইড প্রোফেশনাল।

Facebook Comments Box

Posted ০৮:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ জুন ২০২৪

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com