বিবিএনিউজ.নেট
বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯ প্রিন্ট ৬৮৭ বার পঠিত
চলতি হিসাববছরের অনিরীক্ষিত প্রান্তিক (জানুয়ারি-মার্চ) প্রতিবেদন প্রকাশ করেছে ১২ কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আমান কটন ফাইব্রাস লিমিটেড: তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় হয়েছে ৪৮ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৬২ পয়সা। ২০১৯ সালের ৩১ মার্চ শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪৩ টাকা ৪২ পয়সা, যা ২০১৮ সালের ৩০ জুনে ছিল ৪২ টাকা ৩৩ পয়সা।
রূপালী ব্যাংক লিমিটেড: প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় হয়েছে ২৫ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ২২ পয়সা। ২০১৯ সালের ৩১ মার্চ শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪৬ টাকা, যা ২০১৮ সালের ৩১ ডিসেম্বরে ছিল ৪৫ টাকা ৭৩ পয়সা।
ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় হয়েছে ১৯ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৪৫ পয়সা। ২০১৯ সালের ৩১ মার্চ শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩৫ টাকা ১৮ পয়সা, যা ২০১৮ সালের ৩১ ডিসেম্বরে ছিল ৩২ টাকা ৯৫ পয়সা।
সিঙ্গার বাংলাদেশ লিমিটেড: প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় হয়েছে এক টাকা ৬০ পয়সা, যা আগের বছর একই সময় ছিল এক টাকা ৫৬ পয়সা। ২০১৯ সালের ৩১ মার্চ শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৭ টাকা এক পয়সা, যা ২০১৮ সালের ৩১ ডিসেম্বরে ছিল ৩০ টাকা ১৩ পয়সা।
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড: প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় হয়েছে ৬৩ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৮১ পয়সা। ২০১৯ সালের ৩১ মার্চ শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৩ টাকা ৫৪ পয়সা, যা ২০১৮ সালের ৩১ ডিসেম্বরে ছিল ২২ টাকা ৯১ পয়সা।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড: প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় হয়েছে ৭৩ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৬৫ পয়সা। ২০১৯ সালের ৩১ মার্চ শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৩ টাকা ৮৮ পয়সা, যা ২০১৮ সালের ৩১ ডিসেম্বরে ছিল ২৩ টাকা ১৬ পয়সা।
তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড: প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় হয়েছে ২৯ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৩২ পয়সা। ২০১৯ সালের ৩১ মার্চ শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ৩০ পয়সা, যা ২০১৮ সালের ৩১ ডিসেম্বরে ছিল ১৭ টাকা এক পয়সা।
আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড: প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় হয়েছে এক টাকা ৪৮ পয়সা, যা আগের বছর একই সময় ছিল এক টাকা ৪৬ পয়সা। ২০১৯ সালের ৩১ মার্চ শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩৪ টাকা ১৫ পয়সা, যা ২০১৮ সালের ৩১ ডিসেম্বরে ছিল ৩৬ টাকা ১৭ পয়সা।
ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড: প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় হয়েছে ৫৮ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৪৮ পয়সা। ২০১৯ সালের ৩১ মার্চ শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ২৫ পয়সা, যা ২০১৮ সালের ৩১ ডিসেম্বরে ছিল ১৬ টাকা ৪৬ পয়সা।
ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেড: তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৮ পয়সা, যা আগের বছর একই সময় ছিল শূন্য দশমিক শূন্য তিন টাকা। ২০১৯ সালের ৩১ মার্চ শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ৬৮ পয়সা, যা ২০১৮ সালের ৩০ জুনে ছিল ১২ টাকা ২৯ পয়সা।
যমুনা ব্যাংক লিমিটেড: প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় হয়েছে ৭৪ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৪৫ পয়সা। ২০১৯ সালের ৩১ মার্চ শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৪ টাকা ৫৪ পয়সা, যা ২০১৮ সালের ৩১ মার্চে ছিল ২০ টাকা ৬৬ পয়সা।
ওয়ান ব্যাংক লিমিটেড: প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় হয়েছে ২৫ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৩১ পয়সা। ২০১৯ সালের ৩১ মার্চ শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৯ টাকা ১৯ পয়সা, যা ২০১৮ সালের ৩১ ডিসেম্বরে ছিল ১৮ টাকা ৯৪ পয়সা।
Posted ০২:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com