সোমবার ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

প্রোটেক্টিভ লাইফের ভারপ্রাপ্ত সিইও ডা. কিশোর বিশ্বাস

মঙ্গলবার, ৩০ জুন ২০২০   প্রিন্ট   ৭৭২ বার পঠিত

প্রোটেক্টিভ লাইফের ভারপ্রাপ্ত সিইও ডা. কিশোর বিশ্বাস

প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নিলেন ডা. কিশোর বিশ্বাস। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে তিনি কোম্পানির সিইও হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

পেশাগত জীবনে একজন চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার কথা থাকলেও ডা. কিশোর বিশ্বাস তার ভবিষ্যৎ নির্মাণে বেছে নিয়েছেন বীমা। ২০১০ সালে মেটলাইফের মেডিকেল কনসালটেন্ট হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। এরপর ২০১২ সালে প্রগতি লাইফের মহাব্যবস্থাপক এবং ২০১৪ সাল থেকে তিনি প্রোটেক্টিভ ইসলামী লাইফের সহকারী ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বীমা কোম্পানিটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ডা. কিশোর বিশ্বাসের দায়িত্ব কর্তব্য ও কর্মতৎপরতা বিবেচনায় প্রথমে উপ-ব্যবস্থাপনা পরিচালক ও পরবর্তীতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) পদে পদোন্নতি প্রদান করেন।

Facebook Comments Box

Posted ১২:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জুন ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com