Ad
x

ফরাজী হাসপাতালের সাথে জেনিথ ইসলামী লাইফের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

রবিবার, ১৯ মে ২০১৯   প্রিন্ট   ৮৫৩ বার পঠিত

ফরাজী হাসপাতালের সাথে জেনিথ ইসলামী লাইফের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

রাজধানীর বনশ্রীতে অবস্থিত ফরাজী হাসপাতাল লিমিটেড এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ রোববার জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ স্মারকটি স্বাক্ষরিত হয়।

ফরাজী হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর ডাঃ এম মোক্তার হোসেন এবং জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ডঃ এস এম নুরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন। স্মারক অনুযায়ী ফরাজী হাসপাতাল হতে সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা পাবে জেনিথ লাইফের পরিচালক, গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন ফরাজী হাসপাতালের কর্পোরেট ডিপার্টমেনট এর প্রধান মোঃ মোজাম্মেল হক এবং জেনিথ ইসলামী লাইফের ডিএমডি মোঃ হাসান খান রিপন, জিএম ও কোম্পানী সচিব আবদুর রহমান এবং এজিএম (গ্রুপ বীমা) মোঃ আনোয়ার হোসেন সরকার।

Facebook Comments Box

Posted ১০:৫৭ অপরাহ্ণ | রবিবার, ১৯ মে ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com