|

Advertisement
×

ফিনিক্স ফাইন্যান্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

রবিবার, ০৫ জুলাই ২০২০   প্রিন্ট   ৭২০ বার পঠিত

ফিনিক্স ফাইন্যান্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : গত ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফনিক্স ফাইন্যান্স লিমিটেড।
আজ রোববার (৫ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৩৮ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৪০ পয়সা।
প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১ টাকা ৩৩ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৩৩ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ৮৮ পয়সা।

Facebook Comments Box

Posted ০৭:১০ অপরাহ্ণ | রবিবার, ০৫ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com