|

Advertisement
×

ফিনিক্স ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ

শনিবার, ২৬ জুন ২০২১   প্রিন্ট   ৫৬৮ বার পঠিত

ফিনিক্স ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড। এর মধ্যে ৬ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৬ শতাংশ বোনাস লভ্যাংশ আছে। একই সঙ্গে কোম্পানিটির প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সর্বশেষ বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩৬ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৭৯ পয়সা।

আগামী ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ জুলাই।

এদিকে, এ কোম্পানি ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ৪৫ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ৩৬ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২২ টাকা ৪৬ পয়সা।

Facebook Comments Box

Posted ১০:৪৬ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ জুন ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com