Ad
x

ফের সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান রুবাইয়াত

মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯   প্রিন্ট   ৫৩১ বার পঠিত

ফের সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান রুবাইয়াত

শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে আরও তিন বছরের জন্য পুনর্নিয়োগ দিয়েছে সরকার। সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বীমা কর্পোরেশন আইন ২০১৯ এর ধারা ৯ (১) অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, ফ্যাকাল্টি অব বিজনেস স্ট্যাডিজের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে তার বর্তমান মেয়াদের ধারাবাহিকতায় সাধারণ বীমা কর্পোরেশনের পরিচলনা পর্ষদের চেয়াম্যান পদে আরও তিন বছর মেয়াদে পুনঃনিয়োগ করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Facebook Comments Box

Posted ০৩:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com