বিবিএনিউজ.নেট
সোমবার, ২৪ আগস্ট ২০২০ প্রিন্ট ৭০০ বার পঠিত
বীমা খাতে বঙ্গবন্ধুর অবদান নিয়ে ‘ইন্স্যুরেন্সে বঙ্গবন্ধু’ শীর্ষক ডকুমেন্টারি নির্মাণ করছে অমর বাংলা মিডিয়া। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে উপলক্ষ করে ডকুমেন্টারিটি তৈরির কাজ হাতে নেয় প্রতিষ্ঠানটি। এ বিষয়ে কথা হয় অমর বাংলা মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ব্যাংক বীমা অর্থনীতি পত্রিকার সম্পাদক মোহাম্মাদ মুনীরুজ্জামানের সাথে। তিনি জানান, ইতিমধ্যেই ডকুমেন্টারির ৭০ শতাংশ কাজ সমাপ্ত হয়েছে। অনুমোদন পেলে আগামী বিজয় দিবসের আগেই সকল কাজ সম্পন্ন করে প্রামাণ্যচিত্রটি প্রচার করা হবে।
ডকুমেন্টারি সম্পর্কে তিনি জানান, বীমা খাতের সাথে সম্পৃক্ততা নিয়ে এমন কিছু তথ্য এতে তুলে ধরা হয়েছে যা, বঙ্গবন্ধু সম্পর্কে জাতি গুরুত্বপূর্ণ তথ্য জানার সুযোগ পাবে। এ মহান নেতার বিষয়টি অনেক স্পর্শকাতর হওয়ায় যাচাই-বাছাই করে তথ্য ধারণ করতে অনেক সময় ব্যয় হচ্ছে।
ব্যক্তি উদ্যোগে বঙ্গবন্ধুকে নিয়ে এমন ডকুমেন্টারি ইতিপূর্বে কেউ করেনি বলে জানান মুনীরুজ্জামান। তাছাড়া ডকুমেন্টারিতে দেশকে স্বনির্ভর করতে বঙ্গবন্ধুর গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরা হয়েছে বলে তিনি জানান।
Posted ০১:২৩ অপরাহ্ণ | সোমবার, ২৪ আগস্ট ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন