|

Advertisement
×

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে আইডিআরএ’র আলোচনা সভা

বুধবার, ১৬ মার্চ ২০২২   প্রিন্ট   ৩৯৩ বার পঠিত

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে আইডিআরএ’র আলোচনা সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলা ৪টায় অনলাইন মাধ্যম জুম প্লাটফর্মে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আইডিআরএ’র চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন। আলোচনা সভায় আইডিআরএ’র সব সদস্য, নির্বাহী পরিচালক, পরিচালক এবং কর্মকর্তাদের যথাসময়ে অংশ নেয়ার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে বুধবার (১৬ মার্চ) আইডিআরএ’র পরিচালক (উপসচিব) মোহাম্মদ শফিউদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে উক্ত আলোচনা সভায় অংশ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী। দিনটিকে জাতীয় শিশু দিবস হিসেবেও উদযাপন করা হয়।

এ বছর বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হবে। এর আগে বঙ্গবন্ধুর শততম জন্মদিন থেকে শুরু হয় মুজিববর্ষ। যা এ বছরের ৩১ মার্চ পযন্ত বর্ধিত করা হয়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:৪৫ অপরাহ্ণ | বুধবার, ১৬ মার্চ ২০২২

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com