Ad
x

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ইসলামী ব্যাংকের ১০ কোটি টাকা প্রদান

বুধবার, ০৮ জানুয়ারি ২০২০   প্রিন্ট   ৬০৩ বার পঠিত

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ইসলামী ব্যাংকের ১০ কোটি টাকা প্রদান

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট”-এ ১০ কোটি টাকা প্রদান করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট গণভবনে এ চেক হস্তান্তর করেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান পিএইচডি এবং ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ-এমপি ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস্-এর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদারসহ বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান ও ঊর্ধ্বতন নির্বাহীগণ এসময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১০:৫০ পূর্বাহ্ণ | বুধবার, ০৮ জানুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com