নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১ প্রিন্ট ৫৬৭ বার পঠিত
আইডিআরএ’র সদস্য মাইনুল ইসলাম বলেছেন, বর্তমান বিশ্বের মানিলন্ডারিং একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই অপরাধ দমন অনেকটা কঠিন হয়ে পড়েছে।
গত ১২ নভেম্বর পর্যটন নগরী কক্সবাজারে বীমা প্রতিষ্ঠানগুলোর উদ্যোগে ক্যামেলকো সম্মেলনে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের বেসিক অর্থনৈতিক উন্নয়নকে আথাৎ ব্যবসা বাণিজ্যের খাতে মারাত্নকভাবে ক্ষতিগ্রস্ত করছে মানিলন্ডারিং অপরাধ। এই সমস্যার মোকাবেলা করার জন্য মানিলন্ডারিং প্রতিরোধ আইন করা হয়েছে। দেশের অর্থনৈতিক চাহিদার সাথে আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠার জন্য সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, মানিলন্ডারিং অপরাধের মুলে রয়েছে, ঘুষ ও দুর্নীতি, চাঁদাবাজি, প্রতারণা, জালিয়াতি, চোরাকারবারী, অবৈধ অর্থ অর্জন, বিদেশে অর্থপাচার,আদম পাচার ও অবৈধ অভিবাসন ইত্যাদি। আর এসব অর্থ সন্ত্রাসী কাজে যোগান দেওয়ার উদ্যেশেই ব্যবহ্নত হয়।
মাইনুল ইসলাম বলেন, মানিলন্ডারিং দেশের ব্যবসা বাণিজ্যের উপর বিরুপ প্রভাব
পড়েছে। ১৯৮৯ সালে প্রথমে মানিলন্ডারিং বিষয়টি আলোচনায় সামনে চলে আসে। তবে ৯ ইলেভেনের পর সারাবিশ্বের সন্ত্রাসী ও জঙ্গীদের অর্থায়ন কিংবা অর্থ যোগান দেওয়া প্রতিরোধে মানিলন্ডারিং নিয়ে নতুন করে বিষয়টি গুরুত্ব পায়। ১৯৯০ সালে ভিয়েনায় এক সম্মেলনে বিশ্ব নেতৃবৃন্দ এক চুক্তিতে আবদ্ধ হয়। বাংলাদেশও মানিলন্ডারিং অপরাধ প্রতিরোধে আইন তৈরির পাশাপাশি কাজ করছে।
তিনি বলেন, অ্যান্টি মানি লন্ডারিং ও সন্ত্রাী কাজে অর্থায়নের বিষয়টি তদারকির জন্য চীফ অ্যান্টি মানিলন্ডারিং কমপ্লায়েন্স অফিসারকে (ক্যামেলকো) দায়িত্ব দেওয়া হয় ।
যাতে মানিলন্ডারিং কার্যক্রম আর বাড়তে না পারে। আমাদের সবাইকে এই বিষয়ে শর্তক থাকতে হবে।
Posted ০৭:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন